আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

নাফ নদীতে মাছ শিকাররত ১০জন বাংলাদেশি জেলেকে অপহরণ

নাফ নদীতে মাছ শিকাররত ১০জন বাংলাদেশি জেলেকে অপহরণ

দেশের অভ্যন্তরে টেকনাফের নাফ নদীতে মাছ শিকাররত ১০জন বাংলাদেশি জেলেকে অপহরণ করে নিয়ে গেছে মিয়ানমারের বিদ্রোহী গ্রুপ আরকান আর্মি। এ ঘটনায় অপহৃতদের পরিবারের মাঝে চরম উদ্বেগ, উৎকণ্ঠা বিরাজ করছে।


বুধবার  সকালে উখিয়ার পালংখালী সীমান্ত দিয়ে নাফ নদীতে মাছ ধরতে গেলে অপহরণের ঘটনাটি ঘটে।


অপহৃতরা হলো, উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের রহমতের বিল ৩নং ওয়ার্ড এলাকার হোসেন আলীর ছেলে জানে আলম, মৃত আবদুচ ছালামের ছেলে আবদুর রহিম, মৃত জালাল আহমদের ছেলে আনোয়ারুল ইসলাম, মৃত জালাল আহমদের ছেলে সাইফুল ইসলাম, মৃত আলী আহমদের ছেলে আইয়ুবুল ইসলাম, আবু তাহেরের ছেলে শাহীন, ৪নং ওয়ার্ড গৌজঘোনা এলাকার মৃত আলী আহমদের ছেলে আবদুর রহিম প্রকাশ আবদুর রহমান, ৫নং ওয়ার্ড পুটিবনিয়া এলাকার মৃত মোহাম্মদ হোছনের ছেলে ওসমান গণি, মৃত আবুল শামার ছেলে ওসমান, মৃত আইয়ুবুল ইসলামের ছেলে মোধ আবুল হাশিম।

পালংখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম. গফুর উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ‘মিয়ানমারের বিদ্রোহী গ্রুপ আরকান আর্মির সদস্যরা নাফ নদীতে মাছ শিকাররত অবস্থায় ১০জন বাংলাদেশি জেলেকে অপহরণ করে নিয়ে গেছে। এ ব্যাপারে ঊর্ধ্বতন প্রশাসনকে জানানো হয়েছে।’


এ ব্যাপারে জানতে চাইলে উখিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. তানবীর হোসেন বলেন, ‘গতরাত ১টার দিকে স্থানীয় ইউপি চেয়ারম্যানের মাধ্যমে ঘটনার বিষয়ে জানার পরপরই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে সরকারের উচ্চ পর্যায়ে অবহিত করা হয়েছে।’

তিনি এও বলেন, ‘যেহেতু এটি আন্তর্জাতিক সমস্যা। তাই বিজিবির হস্তক্ষেপে এটি সমাধানের প্রচেষ্টা চলছে।’

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত