আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

বন্যহাতির আক্রমণে কিশোরের মৃত্যু হলো

বন্যহাতির আক্রমণে কিশোরের মৃত্যু হলো

লিচুবাগানে হাতি আসার খবর শোনে হাতি তাড়াতে গিয়েছিল রিজবী

বাঁশখালীতে বন্যহাতির আক্রমণে মো. সিবাগতুল্লাহ রিজবী (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।


গতকাল বুধবার (১ মে) রাত ৩টায় বৈলছড়ি ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের এক নম্বর গোদার পাড় সংলগ্ন লিচুবাগানে বন্যহাতির আক্রমণে ওই কিশোরের মৃত্যু হয়।


নিহত কিশোর বৈলছড়ি ইউনিয়নের কুলীন পাড়া এলাকার মৃত তৈয়ব উল্লাহর পুত্র।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, রিজবী বিগত কয়েক মাস পূর্ব-বৈলছড়ী ৩ নম্বর ওয়ার্ডের নুইন্না পুকুর পাড় এলাকায় একটি মুদির দোকানে চাকরি করেন। ঘটনার দিন রাত ২টার দিকে লিচুবাগানে হাতি আসার খবর পেয়ে তাড়াতে গেলে আক্রমণে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাঁশখালী গুনাগরী মা-শিশু ও জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা গুরুত্বর হলে দ্রুত তাকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃতু হয়।

বৈলছড়ী ইউপি চেয়ারম্যান মো. কপিল উদ্দীন জানান, রাত দুইটার দিকে পূর্ব বৈলছড়ী পাহাড়ী এলাকায় একটি হাতি লোকালয়ে লিচুবাগানে প্রবেশ করে। হাতি আসার খবর পেয়ে নিজের লিচুবাগানে হাতি তাড়াতে গেলে অন্ধকারে দেখতে না পেয়ে হাতির সামনে পড়ে যায়। এতে হাতি শুঁড় দিয়ে তুলে দূরে ছুড়ে মারে রিজভীকে।

বাঁশখালী থানার এস আই মং থোয়াই হ্লা চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ‘বিনা ময়নাতদন্তে লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত