আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

যুক্তরাষ্ট্রজুড়ে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, শতাধিক শিক্ষার্থী গ্রেফতার

যুক্তরাষ্ট্রজুড়ে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, শতাধিক শিক্ষার্থী গ্রেফতার

ছবিঃ এলএবাংলাটাইমস

গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রজুড়ে প্রতিবাদ-বিক্ষোভের তীব্রতা বেড়েছে। বিক্ষোভ নিয়ন্ত্রণে আনতে চলছে ধরপাকড়ও। এখন পর্যন্ত অস্টিনের টেক্সাস বিশ্ববিদ্যালয় (ইউটি অস্টিন) এবং ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়া (ইউএসসি) এর শতাধিক শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ।

ক্যাম্পাসের দাঙ্গা নিয়ন্ত্রণে আনতে ন্যাশনাল গার্ডকে মোতায়েনের পরামর্শ দিয়েছেন মার্কিন হাউস স্পিকার মাইক জনসন।বুধবার অস্টিন এবং লস অ্যাঞ্জেলেস শহরে ধরপাকর চালানো হয়। ওইদিন হার্ভার্ড বিশ্ববিদ্যালয় এবং ব্রাউন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে প্রতিবাদ করেছিল।গত সপ্তাহে, নিউ ইয়র্কের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছিল এই বিক্ষোভ। ওইদিন বিশ্ববিদ্যালয়গুলোকে ইসরায়েলের সঙ্গে সব ধরনে আর্থিক সম্পর্ক ছিন্ন করার দাবি জানিয়েছিল প্রতিবাদকারীরা। তাদের দাবি, ওই কোম্পানিগুলো গাজায় মাসব্যাপী যুদ্ধ পরিচালনায় ইসরায়েলকে সক্ষম করে তুলছে। ইসরায়েলি হামলায় গাজায় এখন পর্যন্ত কমপক্ষে ৩৪ হাজার ২৬২ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

আল-জাজিরা বলছে, বিক্ষোভটি শান্তিপূর্ণ ছিল। তবে ইহুদি-বিদ্বেষের নাম করে অনেক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিষয়ে কঠোর অবস্থান নেয়।

বুধবারের সবচেয়ে বড় প্রতিবাদটি হয়েছিল ইউটি অস্টিনে। শহরটিতে শত শত শিক্ষার্থী জড়ো হয়ে ক্যাম্পাসের প্রধান করিডোরে মিছিল করেছিল। এমনকি সেখানে একটি ক্যাম্প স্থাপনের পরিকল্পনাও করেছিল তারা। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ক্যাম্পাসে তারা কোনও প্রকার ‘ব্যাঘাত সহ্য করবে না’। ভিড় ছত্রভঙ্গ করার জন্য স্থানীয় ও রাজ্য পুলিশকে ডাকে কর্তৃপক্ষ।

এরপরই সেখানে শত শত পুলিশ ছুটে যান। তাদের মধ্যে কেউ কেউ আসেন  ঘোড়ায় চড়ে। পুলিশ জনতার ওপর পর লাটিচার্জ করে এবং বেশ কয়েকজন শিক্ষার্থীকে জোরপূর্বক গ্রেফতার করে।

লস এঞ্জেলেসের ইউএসসি ক্যাম্পাসের বিক্ষোভস্থলেও পুলিশ ঢুকে পড়ে। ইউএসসি প্রভোস্ট অ্যান্ড্রু গুজম্যান ক্যাম্পাসে একটি মেইল পাঠালে সেখানে পুলিশ যায়। ওই মেইলে বলা হয়, বিক্ষোভকারীরা ‘আমাদের অফিস এবং ক্যাম্পাসের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে।’

‘গাজায় যুদ্ধবিরোধী এই প্রতিবাদ সম্পূর্ণ শান্তিপূর্ণ ছিল’ বলে জানিয়েছেনআল জাজিরার সাংবাদিক রব রেনল্ডস। তিনি বলেন, আমরা শিক্ষার্থীদের কোনও সংঘর্ষ বা হয়রানিমূলক কর্মকাণ্ড করতে দেখিনি।’

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত