আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো

এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো

ছবিঃ এলএবাংলাটাইমস

এফডিসি—যেখানে সিনেমার অ্যাকশন দৃশ্যের মারপিট হতো, সেখানেই এখন বাস্তবে ঘটছে এমন ঘটনা। তাও আবার সিনেমার অবিচ্ছেদ্য অংশ বিনোদন সাংবাদিকদের ওপর! গত মঙ্গলবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় এমন কলঙ্কিত ঘটনার সাক্ষী হয়েছে ঢালিউড। এফডিসি প্রাঙ্গণে অন্তত এক ডজন সাংবাদিক মারধরের শিকার হয়েছেন। যেটার নেতৃত্বে ছিলেন চলচ্চিত্র অভিনেতা শিবা শানু, জয় চৌধুরী ও কয়েকজন ফাইট ডিরেক্টর।

ঘটনাটি নিয়ে ইতোপূর্বে দুঃখ প্রকাশ করেছেন চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজল। তবে এমন ন্যক্কারজনক ঘটনার উপযুক্ত সুরাহার দাবি করেন সাংবাদিকরা। সেই পরিপ্রেক্ষিতে বুধবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় হয়েছে বৈঠক। যেখানে দুই পক্ষের হয়ে মধ্যস্থতা করেছেন প্রযোজক আরশাদ আদনান। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, আহত সাংবাদিকদের চিকিৎসার ব্যয় এবং ভেঙে ফেলা সরঞ্জামের ক্ষতিপূরণ দেবে শিল্পী সমিতি। এছাড়া এক মাসের জন্য সংগঠনটি থেকে বহিষ্কার করা হয়েছে অভিনেতা শিবা শানু ও সুশান্তকে।

তবে জয় চৌধুরীর প্রসঙ্গে সন্তোষজনক সিদ্ধান্ত পায়নি সাংবাদিকেরা। সবার সামনে ক্ষমা চাইতে বলায় পুনরায় বাগবিতণ্ডায় জড়ান এই তরুণ। এ সময়ও তার আচরণে ঔদ্ধত্য প্রকাশ পায় বলে দাবি সাংবাদিকদের। তাই হামলায় নেতৃত্ব দেওয়া ও ঔদ্ধত্যপূর্ণ আচরণের জন্য তাকে আজীবনের জন্য বয়কটের ঘোষণা দিয়েছেন তারা। শুধু তাই নয়, জয়কে নিয়ে কেউ সিনেমা বানালে সেই ছবির খবরও প্রকাশ করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন সংবাদকর্মীরা। এছাড়া প্রতি বছর ২৩ এপ্রিলকে ‘কালো দিবস’ হিসেবে পালন করবেন বলেও জানান তারা। সহকর্মীদের পক্ষ থেকে সামগ্রিক বিষয় নিয়ে কথা বলেন প্রতিদিনের বাংলাদেশ-এর সাংবাদিক লিমন আহমেদ। তিনি বলেছেন, ‘শিল্পী সমিতি যদি জয়কে কোনও কার্যক্রমে রাখে, আমরা শিল্পী সমিতিকেও বয়কট করবো। জয় চৌধুরীকে নিয়ে কোনও পরিচালক-প্রযোজক যদি সিনেমা বানান, সেটার প্রচার পাবেন না; এটা আমরা ঘোষণা দিলাম। চলচ্চিত্রে এত মানুষ থাকা সত্ত্বেও জয় চৌধুরীকে থামাতে পারলেন না, তার মানে তারা ব্যর্থ। এ কারণে প্রতিবছর ২৩ এপ্রিল চলচ্চিত্রের কালো দিবস পালন করা হবে। আমরা এটা প্রত্যেক বছর পালন করবোই। এমনকি ওই দিন কোনও সিনেমার মুক্তির দিন থাকলেও আমরা প্রচার করবো না।’ এই ফাঁকে বলা দরকার, সম্প্রতি অনুষ্ঠিত হওয়া চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাংগঠনিক সম্পাদক পদে জয়ী হয়েছেন জয়। পদ অনুসারে তাকে ছাড়া সমিতি পরিচালনা প্রায় অসম্ভব। সেক্ষেত্রে নতুন কোনও সিদ্ধান্ত সংগঠনটি নেবে কিনা, তা এখনও জানা যায়নি।

উল্লেখ্য, গত মঙ্গলবার (২৩ এপ্রিল) ছিল শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটির শপথগ্রহণ। সেই পর্ব শেষে চিত্রনায়িকা ময়ূরীর কন্যার সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করেন খবরের কাগজ-এর সংবাদকর্মী মিঠুন আল মামুন। এ সময় তাকে বাধা দেন খলঅভিনেতা শিবা শানু, যা মুহূর্তের মধ্যে মারামারিতে রূপ নেয়। 

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত