আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

চিতাবাঘের আক্রমণে আহত জিম্বাবুয়ের সাবেক ক্রিকেটার হুইটাল

চিতাবাঘের আক্রমণে আহত জিম্বাবুয়ের সাবেক ক্রিকেটার হুইটাল

ছবিঃ এলএবাংলাটাইমস

মৃত্যুর মুখ থেকে ফিরেছেন জিম্বাবুয়ের সাবেক ক্রিকেটার গাই হুইটাল। এ সপ্তাহের শুরুতে চিতাবাঘের আক্রমণে মাথা ও হাতে মারাত্মকভাবে আহত হয়েছেন এই সাবেক অলরাউন্ডার।

যে কারণে সার্জারির প্রয়োজন হয়েছে। অস্ত্রপচারের পর বর্তমানে ৫১ বছর বয়সী সাবেক এই ক্রিকেটারের অবস্থা স্থিতিশীল। হুইটালকে বাঁচাতে এগিয়ে গিয়েছিল তাঁর পোষা কুকুর চিকারা। পোষা কুকরটিও চিতাবাঘের আক্রমণে আহত হয়েছে। পুরো ঘটনাটি জানা গেছে হুইটালের স্ত্রীর ফেসবুক পোস্টের মাধ্যমে।

জিম্বাবুয়ের হুমানিতে সাফারি ব্যবসা করেন হুইটাল। সেখানেই আক্রমণের শিকার হন তিনি। আক্রমণের পর তাঁকে আকাশপথে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় হারারেতে। সেখানে মিল্টন পার্ক হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। হুইটালের স্ত্রী হানা স্টুকসের করা ফেসবুক পোস্টে দেখা গেছে সার্জারি শেষে মাথায় ব্যান্ডেজ করা অবস্থায় থাম্বস আপ দিচ্ছেন হুইটাল।

এর আগে ২০১৩ সালেও হুইটালের সঙ্গে অদ্ভুত এক ঘটনা ঘটেছিল। সেবার সকালে উঠে বিছানার নিচে ৮ ফুট লম্বা আর ১৬৫ কেজি ওজনের একটি কুমির দেখতে পান হুইটাল।

ডেইলি মেইলকে হুইটালের স্ত্রী হানা স্টুকস হুইটাল বলেছেন, ‘খুবই ভাগ্যবান মানুষ ও। প্রথমে কুমির, এরপর চিতা। ওর প্রাণশক্তি তীব্র। ও ভাগ্যবান যে চিকারা সাহায্য করার জন্য ওর সঙ্গে ছিল। তা না হলে কী হতো কে জানে! আমরা ওর প্রতি কৃতজ্ঞ। ট্রিট হিসেবে চিকারা অতিরিক্ত কিছু মাংস পাবে।’

জিম্বাবুয়ের হয়ে ৪৬টি টেস্ট ও ১৪৭টি ওয়ানডে খেলেছেন হুইটাল। টেস্টে ১০টি ফিফটি ও ৪টি সেঞ্চুরি আছে তাঁর। টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে ডাবল সেঞ্চুরি আছে হুইটালের। ওয়ানডেতে আছে ১১টি ফিফটি। টেস্টে হুইটালের উইকেটে ৫১টি, আর ওয়ানডেতে ৮৮টি।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত