আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

সরকারি গাড়ি ছেড়ে লোকাল বাসে বাসায় ফিরলেন তারানা

সরকারি গাড়ি ছেড়ে লোকাল বাসে বাসায় ফিরলেন তারানা

প্রতিমন্ত্রী হিসেবে পাওয়া সরকারি গাড়ি ছেড়ে ছয় নম্বর রুটের লোকাল বাসে করে করে গুলশান-১ এর বাসায় ফিরলেন তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম।

এই যাত্রা কেবল এক দিনের হবে না, সেই ঘোষণাও দিয়ে রেখেছেন তিনি। জানিয়েছেন, গুরুত্বপূর্ণ কাজ ছাড়া বাকি সময় সরকারি গাড়ি বাদ দিয়ে এভাবে লোকাল বাসে করেই যাতায়াত করবেন।

বুধবার দুপুরে গুলিস্তান থেকে বাসে করে গুলশান নেমে সাংবাদিকদেরকে এমন কথাই বলেন তথ্য প্রতিমন্ত্রী।

সচিবালয়ে নিজ দপ্তরের কাজ শেষে দুপুর সাড়ে ১২টার দিকে গুলিস্তান যান তারানা হালিম। পরে জিপিওর সামনে থেকে ৬ নম্বর বাসে চড়েন তিনি। বেলা আড়াইটার দিকে গুলশান পৌঁছান তথ্য প্রতিমন্ত্রী।

প্রটোকল ছাড়া প্রতিমন্ত্রীকে বাসের পেয়ে পেয়ে অবাক হন সহযাত্রীরা। কেবল প্রতিমন্ত্রী নয়, তারানার পরিচিতি বহু আগে থেকেই। ৯০ দশকে পর্দা মাতানো মিষ্টি হাসির মেয়েটিকে বাসে পেয়ে সেলফি তুলতেও ভুলেননি যাত্রীরা। সাধারণ যাত্রী হয়ে বাসে করে যাওয়ায় সাধুবাদও জানান তারা।

গুলিস্তান থেকে প্রতিমন্ত্রী যখন বাসে ওঠেন তখন বাসটিতে আগে থেকেই বসা একজন শিক্ষার্থী জানলার পাশের আসন ছেড়ে দেন তারানাকে। পরে পাশে বসা যাত্রীদের সঙ্গে কথা বলেন তিনি।

যাত্রীদের পাশাপাশি এ সময় চমকে উঠেন বাসের চালক। তিনি প্রতিমন্ত্রীকে চিনতে পেরে চালক বলেন, ‘আপা, পুলিশ ছাড়াই উঠবেন ‘

তারানা জবাব দেন, ‘হ্যাঁ।’

এরপর চালক উচ্ছ্বসিত কণ্ঠে বলেন, ‘আপা আমরাই আপনার প্রটেকশন, ওঠেন।’

যাত্রাপথে বাসের আসনের অপরিস্কার দেখে এ নিয়ে ব্যবস্থা নিতেও পরিবহন শ্রমিকদের নির্দেশ দেন প্রতিমন্ত্রী।

আসন তেল চিটচিটে দেখে তারানা বলেন, ‘এগুলো হাতে এবং নখে থাকলে কোনো খাবার খেলে তো অসুস্থ হয়ে যাবে মানুষ। কাভারগুলো পরিষ্কার বা পরিবর্তন করে দিতে হবে।’

আবার ছাদ কেটে বাতাস যাতায়াতের ব্যবস্থা করায় দুর্ঘটনা ঘটতে পারে-এই বিষয়েও দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

বাসে করে যাতায়াতের বিষয়ে জানতে চাইলে তারানা হালিম গণমাধ্যমকে বলেন, সাধারণ মানুষের প্রতিক্রিয়া থেকে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

‘প্রতিদিনই সাধারণ মানুষের একটা অভিযোগ থাকে, এমপি-মন্ত্রীরা সড়ক পথের যানজট দেখেন না। তারা আশা করে এমপি-মন্ত্রীরা একবার হলেও তাদের সঙ্গে সাধারণ যাত্রীর মতো গণপরিবহনে চলাচল করবেন। সেখান থেকেই এমন সিদ্ধান্ত নিয়েছি।’

তারানা বলেন, ‘এখন থেকে প্রতিদিনই আমি সাধারণ যাত্রীদের সঙ্গে গণপরিবহনে চলাচল করব। তবে সরকারি গুরুত্বপূর্ণ কাজগুলোর সময় আমাকে সরকারি যানবাহন ব্যবহার করতেই হবে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘সাধারণ জনগণ যদি প্রতিদিন কষ্ট করে তাদের কর্মক্ষেত্রে পৌঁছাতে পারে, তবে আমরা কেন পারব না? আমরা সবাই-ই মানুষ। আমাদের সকলের আনন্দ আছে, কষ্ট আছে। মানুষের কষ্টগুলো কাছ থেকে দেখতেই আমার এমন সিদ্ধান্ত।’

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত