আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

আজও আদালতে আসেননি খালেদা, অনুপস্থিতিতে বিচার চায় রাষ্ট্রপক্ষ

আজও আদালতে আসেননি খালেদা, অনুপস্থিতিতে বিচার চায় রাষ্ট্রপক্ষ

বৃহস্পতিবারও (১৩ সেপ্টেম্বর) জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার শুনানিতে হাজির হননি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় সাজাপ্রাপ্ত কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গতকাল বুধবার তিনি আদালতে যেতে পারবেন না বলে কারা কর্তৃপক্ষকে জানিয়ে দেওয়ায় আজ মামলাটির শুনানিতে খালেদা জিয়ার না আসার কারণ সম্পর্কে তার আইনজীবীদের কাছে জানতে চান আদালত।

এসময় খালেদা জিয়ার সঙ্গে এ বিষয়ে কথা বলে কারণ ব্যাখ্যা করার আবেদন জানান তার আইনজীবীরা। তবে তিনি আদালতে সশরীরে আসতে না চাইলে তার অনুপস্থিতিতেই বিচার কাজ অব্যাহত রাখার আবেদন জানিয়েছে রাষ্ট্রপক্ষ। এরপর এ বিষয়ে আগামী ২০ সেপ্টেম্বর আরও শুনানি করে আদেশ দেবেন। মামলাটির বিচারক ড. আখতারুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

পুরনো কারাগারের ভেতরে এজলাস বসিয়ে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার বিচার কাজে খালেদা জিয়া পরপর দু’দিন সশরীরে উপস্থিত না হওয়ায় আজ এর কারণ জানতে চান মামলাটির বিচারক। এসময় রাষ্ট্রপক্ষ জানান, কারা কর্তৃপক্ষ জানিয়েছে, তিনি আসতে পারবেন না। এসময় খালেদা জিয়ার বক্তব্য সঠিকভাবে আদালতে উপস্থাপন করা হয়নি বলে দাবি করেন তার আইনজীবীরা।

তারা আদালতকে জানান, খালেদা জিয়া অসুস্থ, তাই তিনি আসতে পারেননি। কিন্তু, খালেদা জিয়ার বক্তব্য কারা কর্তৃপক্ষ এমনভাবে উপস্থাপন করেছে, মনে হয়েছে খালেদা জিয়া আদালতকে অবজ্ঞা করেছেন। কিন্তু আসলে বিষয়টি তা নয়। তিনি কেন আসতে চাইছেন না সেটি জানতে আমরা তার সঙ্গে দেখা করতে চাই। এজন্য আমরা তার সঙ্গে দেখার আবেদন জানাচ্ছি। তার সঙ্গে আলোচনা করে জানাবো তিনি আসলে কেন আসতে চাইছেন না।

উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়া দণ্ডিত হওয়ার পর থেকে পুরাতন ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি আছেন। এরপর থেকে তারিখ পড়লেও অসুস্থ থাকায় চ্যারিটেবল ট্রাস্ট মামলায় আদালতে হাজির হতে পারেননি খালেদা জিয়া।

চ্যারিটেবল ট্রাস্ট মামলায় মোট আসামি চারজন। খালেদা ছাড়া অভিযুক্ত অপর তিন আসামি হলেন- খালেদা জিয়ার তৎকালীন রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, হারিছ চৌধুরীর তৎকালীন একান্ত সচিব বর্তমানে বিআইডব্লিউটিএ-এর নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জিয়াউল ইসলাম মুন্না এবং ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান।

এ মামলায় সাক্ষ্য দিয়েছেন মোট ৩২ জন সাক্ষী। ২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা করা হয়। এ ট্রাস্টের নামে অবৈধভাবে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগে এ মামলা করে দুর্নীতি দমন কমিশন(দুদক)।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত