আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

হাতিরঝিলে ব্রিজের রেলিং ভেঙে লেকের পানিতে প্রাইভেটকার

হাতিরঝিলে ব্রিজের রেলিং ভেঙে লেকের পানিতে প্রাইভেটকার

ব্রিজের রেলিং ভেঙে পানিতে পড়ে যাওয়া প্রাইভেটকার।

রাজধানীর হাতিরঝিলে ব্রিজের রেলিং ভেঙে একটি প্রাইভেটকার পানিতে পড়ে গেছে। ১৫ সেপ্টেম্বর, শনিবার ভোর ৬টার দিকে পুলিশ প্লাজাসংলগ্ন ব্রিজে ওঠার পর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পানিতে পড়ে যায়।

হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ সেলিম জানান, গাড়িটিতে চালক ছাড়া কেউ ছিলেন না। তিনি আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে চালককে উদ্ধার করে তার পরিবারের সদস্যদের খবর দেয়। এরপর তার পরিবারের সদস্যরা এসে তাকে হাসপাতালে নিয়ে যান।

ফায়ার সার্ভিসের কর্মীরা গাড়িটি উদ্ধারে কাজ করছেন। তবে গাড়িটি কীভাবে নিয়ন্ত্রণ হারিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান মোহাম্মদ সেলিম।

পানিতে পড়ে যাওয়া গাড়িটির নম্বর ঢাকা মেট্রো চ-১৬-০০৫৬। গাড়িটির মালিকের নাম সাইফুল ইসলাম।

এ বিষয়ে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদুল হক জানান, ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে গাড়িটি লেক থেকে উদ্ধার করেছে।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত