আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

ফ্রেন্ডশিপ পাইপ লাইন নির্মাণকাজ উদ্বোধন করলেন হাসিনা-মোদি

ফ্রেন্ডশিপ পাইপ লাইন নির্মাণকাজ উদ্বোধন করলেন হাসিনা-মোদি

ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপ লাইন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেছেন  প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

মঙ্গলবার বিকালে গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর নয়াদিল্লি থেকে নরেন্দ্র মোদি ভিডিও কনফারেন্সের মাধ্যমে যৌথভাবে এ প্রকল্পের উদ্বোধন করেন।

স্বল্পসময়ে বাংলাদেশে জ্বালানি তেল ডিজেল সরবরাহের জন্য প্রস্তাবিত পাইপ লাইনের পাঁচ কিলোমিটার ভারত ও অবশিষ্ট ১২৫ কিলোমিটার বাংলাদেশ অংশে নির্মাণ করা হবে। ভারতের আসাম রাজ্যের নুমালীগড় রিফাইনারী থেকে বাংলাদেশের দিনাজপুর জেলার পার্বতীপুর রেলহেড ওয়েল ডিপো পর্যন্ত ১৩০ কিলোমিটার ভূগর্ভস্থ এ পাইপ লাইন হবে।

পাইপ লাইন নির্মাণ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৫২০ কোটি টাকা। এর মধ্যে গ্রান্ট ইন এইড প্রোগ্রামের আওতায় ভারত ৩০৩ কোটি রুপি ও বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন ১৫০ কোটি টাকা ব্যয় করবে। ১০ ইঞ্চি ব্যাসার্ধের পাইপ লাইনের তেল পরিবহন ক্ষমতা বার্ষিক ১০ লাখ মেট্রিক টন। আড়াই বছরের মধ্য প্রস্তাবিত ১৩০ কিমোমিটার দীর্ঘ এ পাইপ লাইন নির্মাণ করা হবে।

গত ২০১৬ সালের ১৯ মার্চ রেল ওয়াগনের মাধ্যমে নুমালী রিফাইনারি লিমিটেড থেকে ডিজেলের প্রথম চালান পার্বতীপুর রেলহেড ডিপোতে আনা হয়। ইতোপূর্বে সড়ক ও রেলপথে জ্বালানি তেল আমদানিতে অধিক সময় ও অর্থ ব্যয় করতে হতো। তেল পাইপ লাইনটির নির্মাণকাজ শেষ হলে জ্বালানি তেল আমদানিতে সময় ও অর্থের সাশ্রয় হবে বলে পেট্রো বাংলার কর্মকর্তারা জানান।

এছাড়া বাংলাদেশ রেলওয়ে ঢাকা-টঙ্গী সেকশনে ৩য় ও ৪র্থ ডুয়েলগেজ লাইন এবং টঙ্গী-জয়দেবপুর সেকশন ডুয়েল গেজ ডাবল লাইন নির্মাণ (১ম সংশোধিত)” প্রকল্পের উদ্বোধন করা হয়।

শেয়ার করুন

পাঠকের মতামত