আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

কওমির দাওরায়ে হাদিস সনদকে মাস্টার্সের সমমান প্রদান

কওমির দাওরায়ে হাদিস সনদকে মাস্টার্সের সমমান প্রদান

কওমি মাদরাসাসমুহের দাওরায়ে হাদিসের (তাকমিল) সনদকে মাস্টার্স (ইসলামিক স্টাডিজ ও আরবি) সমমান দেওয়ার বিধান রেখে ‘আল হাইআতুল উলয়া লিল-জামি’আতিল কাওমিয়া বাংলাদেশ-২০১৮’ বিল পাস করেছে জাতীয় সংসদ।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের ২২তম অধিবেশনে বুধবারের বৈঠকে বিলটি পাস হয়। ‘আল হাইআতুল উলয়া লিল-জামি’আতিল কাওমিয়া বাংলাদেশ’ এর অধীন কওমি মাদরাসাসমুহের দাওরায়ে হাদিসের (তাকমীল) সনদকে মাস্টার্স (ইসলামিক স্টাডিজ) সমমান প্রদান বিল ২০১৮ পাস করার প্রস্তাব করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

বিলে দাওরায়ে হাদিসের (তাকমীল) সনদকে মাস্টার্স (ইসলামিক স্টাডিজ) সমমান প্রদানের জন্য ‘আল হাইআতুল উলয়া লিল-জামি’আতিল কাওমিয়া বাংলাদেশ’ নামে দেশে বিদ্যমান ৬টি কওমি মাদরাসার বোর্ডের ওপর একটি সুপিরিয়র বোর্ড গঠনের বিধান রাখা হয়েছে। ৬টি কওমি মাদরাসার বোর্ডর সভাপতি ও মহাসচিবসহ সরকার মনোনীত সদস্যরা এই বোর্ডের সদস্য হবেন। এই বোর্ডের অধীনে কওমি মাদরাসাসমুহের তাকমীলের বোর্ডকে সিলেবাস প্রণয়ন, পরীক্ষা গ্রহণ ও মূল্যায়নের ক্ষমতা প্রদান করা হয়।

বিলের উদ্দেশ্য ও কারণ সম্বলিত বিবৃতিতে বলা হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে কওমি মাদরাসার দাওরায়ে হাদিসের (তাকমিল) সনদকে মাস্টার্স (ইসলামিক স্টাডিজ) সমমান আইন ২০১৮ বিল আকারে সংসদে উপস্থাপন করা হল।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত