আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

বাংলাদেশে বছরে একলাখ লোক ক্যান্সারে মারা যায়

বাংলাদেশে বছরে একলাখ লোক ক্যান্সারে মারা যায়

দেশে বছরে তিন লাখ লোক ক্যান্সার আক্রান্ত হচ্ছে এবং একলাখ লোক মারা যাচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) জাতীয় সংসদের প্রশ্নোত্তরে সরকার দলীয় সংসদ সদস্য এম এ লতিফের প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী জানান, তামাক, দূষণ ও অনিরাপদ খাদ্যাভ্যাসের কারণে ক্যান্সার আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। এই রোগের চিকিৎসার জন্য মেডিক্যাল কলেজগুলোতে পুরনো রেডিওথেরাপি মেশিন সরিয়ে নতুন মেশিন প্রতিস্থাপনের বিষয়টি প্রক্রিয়াধীন আছে। রোগীদের চিকিৎসা সেবা দেওয়ার জন্য দক্ষ চিকিৎসক বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।’

সংসদ সদস্য নাভানা আক্তারের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘স্বাস্থ্যসেবা নিশ্চিত করে মা ও শিশুর মৃত্যু হার কমিয়ে আনতে ২০২২ সালের মধ্যে সরকার দেশের প্রতিটি জেলা হাসপাতালে ‘এভরি মাদার এভরি নিউবর্ন সার্ভিস’ চালু করবে।

কাজী নাবিল আহমেদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘দেশের  প্রতিটি জেলা হাসপাতালে কিডনি ডায়ালাইসিস ও নিউরোসার্জারিসহ আধুনিক সুযোগ-সুবিধা প্রদানের পরিকল্পনা সরকারের রয়েছে।’

আবদুল মতিনের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, ‘গত বছর ৪৪৭ জন চিকিৎসককে প্রশিক্ষণের জন্য বিদেশে পাঠানো হয়েছে।’

ফরিদুল হক খানের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘দেশে বর্তমানে প্রতি একলাখ জীবিত শিশু জন্ম দিতে গিয়ে ১৭৬ জন মা মারা যান। ২০২২ সালের মধ্যে এই হার ১০৫ জনে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা স্থির করা আছে।’

মাহজাবিন খালেদের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ওষুধে অনিয়মের প্রতিরোধে বিদ্যমান ওষুধ আইনকে আরও  যুগোপযোগী ও কঠোর শাস্তির বিধান করতে প্রস্তাবিত ওষুধ আইন  মন্ত্রণালয়ের অনুমোদনের জন্য প্রক্রিয়াধীন আছে।’

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) বৈঠকে প্রশ্নোত্তর টেবিলে ‍উত্থাপিত হয়।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত