আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

গিনেজ বুকের স্বীকৃতি পেল ‘স্বচ্ছ ঢাকা অভিযান’

গিনেজ বুকের স্বীকৃতি পেল ‘স্বচ্ছ ঢাকা অভিযান’

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন আয়োজিত ‘স্বচ্ছ ঢাকা পরিচ্ছন্নতা অভিযান’ গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে স্থান পেয়েছে। গত ১৩ এপ্রিল ১৫ হাজার ৩১৩ জন কর্মী অংশ নেয় এই অভিযানে। তবে রেকর্ড গড়তে দরকার ছিল পাঁচ হাজার ৫৮ জনের অংশগ্রহণ।

এই অভিযান রেকর্ড গড়তে যাচ্ছে, সেটি তখনই স্পষ্ট হয়। তবে বাকি ছিল আনুষ্ঠানিক ঘোষণা। আর সাড়ে পাঁচ মাস পর সোমবার এ সংক্রান্ত একটি সনদ মেয়র সাঈদ খোকনের হাতে তুলে দিয়েছে গিনেস বুক কর্তৃপক্ষ।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএসসিসির প্রধান জনসংযোগ কর্মকর্তা জাকির হোসেন। ঢাকাটাইমসকে তিনি বলেন, ‘স্বচ্ছ ঢাকা পরিচ্ছন্নতা অভিযান গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে স্থান পেয়েছে। এটি জানিয়েছে ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষই।’

আগে ভারতের এই রেকর্ড ভারতের দখলে ছিল। ২০১৭ সালের ২৮ মে ভারতের আহমেদাবাদের কাছের শহর বদোধারায় পাঁচ হাজার ৫৮ জন কর্মী নিয়ে এক কিলোমিটার রাস্তা পরিষ্কার করে গিনেজ বুকে নাম লিখিয়েছিল সে দেশের নগর কর্তৃপক্ষ।

বঙ্গবন্ধুর জন্মদিন পালন এবং পরিচ্ছন্নতা নিয়ে জনসচেতনতা তৈরিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন গত এপ্রিলে ‘স্বচ্ছ ঢাকা’ কর্মসূচি হাতে নেয়। বহুজাতিক কোম্পানি রেকিট বেনকিজার বাংলাদেশ একে সহযোগিতা করে।

কর্মসূচিতে প্রায় ৩০ হাজারের বেশি মানুষ অংশগ্রহণ করলেও নিবন্ধন করেছিলেন এর অর্ধেক। আর কর্মসূচি পালনকালে উপস্থিতির সংখ্যা পাঁচ হাজার ৫৮ জন অতিক্রম করার পরপরই সাঈদ খোকন বলেছিলেন, ‘ঢাকাবাসী, আমরা রেকর্ড ভেঙেছি। এই রেকর্ড জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গ করলাম। এই রেকর্ডের মধ্য দিয়ে বিশ্বের কাছে প্রমাণ করেছি, ঢাকাবাসী পরিষ্কার নাগরিক।’

‘মন সুন্দর যার সে রাখে দেশ পরিষ্কার’এমন স্লোগানে গিনেজ বুকে নতুন রেকর্ড গড়তে সকাল নয়টায় কর্মসূচি শুরু হয়। গিনেজ বুকে রেকর্ড করার শর্ত অনুযায়ী কর্মসূচিতে অংশ নেয়া লোকজনকে প্রথমে মঞ্চ থেকে অনুশীলন করানো হয়। অংশগ্রহণকারীরা জিরো পয়েন্ট থেকে গোলাপ শাহের মাজার পর্যন্ত নির্ধারিত জায়গায় দাড়িয়ে অনুশীলনে অংশ নেন।

কর্মসূচিতে ডিএসসিসির নিজস্ব পরিচ্ছন্নতাকর্মী, কর্মকর্তা-কর্মচারীর পাশাপাশি বিভিন্ন সেবা সংস্থা, স্কুল-কলেজ, সরকারি, বেসরকারি, আধাসরকারি প্রতিষ্ঠান, সামাজিক ও পেশাজীবী সংগঠন, রাজনৈতিক দলের কর্মীসহ সাধারণ নগরবাসী অংশগ্রহণ করেছেন। রেজিস্ট্রেশনকালে পরিচ্ছন্নতা কাজে অংশ নেওয়ার জন্য সবার হাতে একটি করে ঝাড়ু, মাথায় ক্যাপ ও মুখে মাস্ক দেওয়া হয়। ঝাড়ুর সঙ্গে একটি বারকোড ও হাতে নির্দিষ্ট যন্ত্রবিশেষ দেওয়া হয়।

গিনেজ বুক অব ওয়ার্ল্ড কর্তৃপক্ষ ড্রোন, স্যাটেলাইট ও লাইভ ভিডিওসহ তাদের নিজস্ব পদ্ধতিতে উপস্থিতি গণনা করে। ওইদিন সকাল ৯টায় এ পরিচ্ছন্নতা কর্মসূচি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন মেয়র খোকন।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত