আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

দেশে ফিরেছেন লিবিয়ায় আটকে পড়া ১৫৭ বাংলাদেশি

দেশে ফিরেছেন লিবিয়ায় আটকে পড়া ১৫৭ বাংলাদেশি

লিবিয়ায় আটকে পড়া ১৫৭ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এর যৌথ তত্ত্বাবধানে আজ বুধবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে একটি চার্টার্ড ফ্লাইটে (ইউজেড ২১৮) তাদের দেশে ফিরিয়ে আনা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়ে বলা হয়, বিভিন্ন সময়ে ২৩৪ জন বাংলাদেশি লিবিয়ায় আটকে পড়েছিলেন। এর মধ্যে ১৫৭ জনকে ফিরিয়ে আনা হয়েছে। বাকিদেরও শিগগিরই দেশে ফিরিয়ে আনার সব ব্যবস্থা চূড়ান্ত করা হয়েছে।

লিবিয়ায় সরকার সমর্থক এবং সরকারবিরোধী বেশ কয়েকটি মিলিশিয়া বাহিনী নিজেরা নিজেরা বিভিন্ন এলাকার কর্তৃত্ব দখল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েছে যার ফলে রাষ্ট্রীয়ভাবে ‘স্টেট অফ এলার্ট’ জারি করা হয়েছে। চলমান এই ঘটনায় বাংলাদেশ দূতাবাস বাংলাদেশি অভিবাসীদের নিরাপত্তার বিষয়ে সচেষ্ট রয়েছে। ইতোমধ্যে দূতাবাসের ফেসবুক পেজে সব বাংলাদেশি প্রবাসীর দৃষ্টি আকর্ষণ করে সতর্কতামূলক একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিদ্যমান পরিস্থিতিতে যে কোনও সময়ে বাংলাদেশি কর্মীদের সহায়তায় লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস সার্বক্ষণিক কন্ট্রোল রুম খুলেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৫৭ বাংলাদেশিদের মধ্যে ১০ জন অসুস্থ ছিলেন যাদের শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে একজন চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করেছেন এবং ব্যবস্থাপত্র দিয়েছেন। সব যাত্রীই ইমিগ্রেশন প্রক্রিয়া শেষে নিজ নিজ গন্তব্যে চলে গেছেন।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত