আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

এবার হজে ইন্তেকাল করেছেন ১৩৯ বাংলাদেশি

এবার হজে ইন্তেকাল করেছেন ১৩৯ বাংলাদেশি

এবার হজে মোট ১৩৯ জন বাংলাদেশি হাজি মৃত্যুবরণ করেন। তাদের সৌদি আরবে দাফন করা হয়েছে। এ তথ্য জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। বুধবার জাতীয় সংসদে অনুষ্ঠিত ধর্মবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৩৮তম বৈঠকে এ তথ্য জানানো হয়।

তবে ধর্ম মন্ত্রণালয়ের হজ বুলেটিনে বলা হয়েছে, সৌদি আরবে মোট ১৪০ জন হাজি ইন্তেকাল করেছেন। এদের মধ্যে পুরুষ-১১৯ জন, নারী-২১জন। আর এই ১৪০ জনের মধ্যে মক্কায় ৮৫ জন, মদিনায় ২২ জন, জেদ্দায় ৫ জন, মিনায় ১৮ এবং আরাফায় ১০ জন ইন্তেকাল করেছেন।

কমিটির সভাপতি বজলুল হক হারুনের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য হাবিবুর রহমান মোল্লা এমপি, এ.কে.এম.এ আউয়াল (সাইদুর রহমান) এমপি, সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারি এমপি, মো. মকবুল হোসেন এমপি এবং মোহাম্মদ আমির হোসেন এমপি অংশ নেন।

৩৭তম বৈঠকে গৃহীত সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন অগ্রগতি প্রতিবেদন এই বৈঠকে উপস্থাপন করা হয় এবং এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে হজ কার্যক্রম সফলভাবে সম্পাদিত হওয়ায় এর সঙ্গে জড়িত সকলকে ধন্যবাদ এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানায় কমিটি।

বৈঠকে হজ থেকে প্রাপ্ত অতীত অভিজ্ঞতার আলোকে হজের পরিকল্পনা প্রণয়নের জন্য মন্ত্রণালয়কে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত