আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

আউশ ধানের আবাদ সম্প্রসারণের আহ্বান কৃষিমন্ত্রীর

আউশ ধানের আবাদ সম্প্রসারণের আহ্বান কৃষিমন্ত্রীর

আউশ ধানের আবাদ সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। আউশ মৌসুমে পানির সহজলভ্যতা থাকে। এ সময় ফটোপিরিয়ড বেশি পাওয়া যায়। তাই অল্প খরচে বেশি পরিমানে আউশ ধান উৎপাদন সম্ভব।

বৃহস্পতিবার রাজধানীর কেআইবি কনভেনশন হলে বাংলাদেশ একাডেমি অব এগ্রিকালচারের ২৫ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

কৃষিমন্ত্রী বলেন, ‘আউশ এবং আমন উৎপাদন বাড়াতে হবে। কৃষিক্ষেত্রে ভূগর্ভস্থ পানির ব্যবহার কমাতে হবে। আমাদের দেশে পানির স্তর দিন দিন নিচে নেমে যাচ্ছে।’

মন্ত্রী উল্লেখ করেন, বরেন্দ্র এলাকায় যখন নির্বিচারে ডিপ টিউবওয়েল বসানো হয়েছিলো তখন কেউ প্রতিবাদ করেনি। ফলে এখন পানির স্তর ধীরে ধীরে তলানিতে গিয়ে ঠেকেছে। সেজন্য ভূ-উপরিস্থ পানির ব্যবহার বাড়ানোর জোর তাগিদও দেন তিনি।

কৃষিমন্ত্রী বলেন, ‘বড় বড় বিজ্ঞানি কিংবা অর্থ-সম্পদ থাকলেও সরকারের দৃষ্টিভঙ্গির পরিবর্তন না হলে ও সঠিক নির্দেশনা না থাকলে দেশ এগুতে পারে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার কৃষিতে বিভিন্ন সময় ভর্তুকি দেওয়ায় ও কৃষি উপকরণ কৃষকের দোরগোড়ায় নিয়ে যাওয়ায় আমরা চাল উৎপাদনে স্বয়ংসংম্পূর্ণ। কৃষিতে বিশ্বের কাছে আমরা একটি প্রশংসার জায়গায় পৌঁছে গেছি। আমাদের মুখ উজ্জ্বল করেছেন দেশের কৃষিবিদরা।’

এনজিওগুলোর সমালোচনা করে মন্ত্রী বলেন, ‘হাইব্রিড নিয়ে দেশের এনজিওগুলো বেশ সমালোচনা করে আসছিলো। কিন্তু আমরা হাইব্রিডের কারণে অসময়ে লাউ, শিম, টমেটোসহ বিভিন্ন সবজি খেতে পারছি। সেজন্য বিজ্ঞানকে সাহিত্যের দৃষ্টিতে না দেখে বিজ্ঞানের দৃষ্টিতে দেখলেই মঙ্গল।’

জাতীয় এমিরিটাস সায়েন্টিস্ট কাজী এম বদরুদ্দোজার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আলী আকবর। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ একাডেমি অব এগ্রিকালচারের সহ-সভাপতি আনওয়ারুল কাদের শেখ। আরও বক্তব্য রাখেন বাংলাদেশ একাডেমি অব এগ্রিকালচারের সাধারণ সম্পাদক প্রফেসর ড. আমিনউদ্দিন মৃধা।

কৃষিতে উল্লেখযোগ্য অবদানের জন্য ১১টি কৃষি সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, ৭ জন প্রথিতযশা বিজ্ঞানী ও ৭ জন কৃষককে স্ব স্ব ক্ষেত্রে অবদানের জন্য ক্রেস্ট অব মেরিট প্রদান করা হয়।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত