আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

ভোট কেন্দ্রে সাংবাদিকরা বেশি সময় অবস্থান করতে পারবেন না : সিইসি

ভোট কেন্দ্রে সাংবাদিকরা বেশি সময় অবস্থান করতে পারবেন না : সিইসি

প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা বলেছেন, ভোট কেন্দ্রে সুষ্ঠু পরিবেশ রক্ষায় জন্য সাংবাদিক ও পর্যবেক্ষকদের বেশি সময় থাকা যাবে না। কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের অনুমতিক্রমে আগের মতো গোপন কক্ষে সাংবাদিকরা যেতে পারবেন না। নির্বাচনীবিধি মোতাবেক সবকিছু হবে।

তিনি বলেন, সময় স্বল্পতার কারনে ইভিএম ভোটারদের কাছে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। তবে অক্টোবর মাসের প্রথম সপ্তাহে জেলায় জেলায় অনুষ্ঠিতব্য উন্নয়ন মেলায় ইভিএম প্রদর্শন করা হবে। এখানে ব্যবহার পদ্ধতি দেয়া যাবে। সে কারণে আগামী নির্বাচনে সীমিত পরিসরে অল্প কিছু কেন্দ্রে ইভিএম ব্যবহার করা হবে। কারন পৃথিবী অনেক এগিয়ে গেলেও আমাদের নির্বাচন ব্যবস্থা সেই পুরনো পদ্ধতিতেই রয়ে গেছে। তিনি বৃহস্পতিবার বিকেলে বগুড়া জেলা প্রশাসক কার্যালয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে একথা বলেন।

সভায় জেলা প্রশাসক নূরে আলম সিদ্দিকী, পুলিশ সুপার আলী আশরাফ ভুইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দ, জেলা নির্বাচন কর্মকর্তা এ কে এম সারোয়ার জাহান ও উপজেলা নির্বাচন কর্মকর্তাবৃন্দ, সকল থানার ওসি, আইন শৃংখলাবাহিনীর প্রতিনিধি হিসেবে র‌্যাব, বিজিবি কর্মকর্তা , গোয়েন্দা সংস্থার কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন। সভাটি রুদ্ধদ্বার হওয়ায় নির্দিষ্ট ব্যক্তি ছাড়া সাংবাদিকসহ কারো প্রবেশাধিকার ছিল না। এর আগে সকালে জেলা নির্বাচন অফিসে নির্বাচন কর্মকর্তাদের সাথেও অনুরূপ রুদ্ধদ্বার বৈঠক করেন সিইসি। সেখানেও সাংবাদিকসহ অন্য কারো প্রবেশাধিকার ছিল না।

সিইসি সাংবাদিকদের বলেন, একাদশ সংসদ নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশন বদ্ধ পরিকর। এ লক্ষ্যে প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেয়া হবে। এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, নির্বাচনে অংশ গ্রহন করা না করার সিদ্ধান্ত যেকোন রাজনৈতিক দলের নিজস্ব ব্যাপার। এ ব্যাপারে কোনো দলের সাথে কমিশন আলোচনা করবে না। তিনি বলেন, নির্বাচনের প্রস্ততি চলছে। তবে ভোট গ্রহণের সময় এখনো চূড়ান্ত হয়নি। আশা করি নভেম্বর মাসের শুরুতে তফশিল ঘোষনা করে ডিসেম্বর মাসে নির্বাচন হবে।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত