আপডেট :

        মেডিকেইড জালিয়াতির অভিযোগের মুখে বিষয় ঘোরাতে চাইছে ক্যালিফোর্নিয়া

        ফোন ধরতে বাধ্য করা হচ্ছে সুবিধা প্রক্রিয়াকরণে নিয়োজিত কর্মীদের, বাড়ছে সোশ্যাল সিকিউরিটির জট

        ৭৫ দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু স্থগিত করল মার্কিন পররাষ্ট্র দপ্তর

        ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল মামলা

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

জনসভা থেকে আড়াইশ নেতা-কর্মী গ্রেফতার করা হয়েছে : বিএনপি

জনসভা থেকে আড়াইশ নেতা-কর্মী গ্রেফতার করা হয়েছে : বিএনপি

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত জনসভা শেষে নিজ গন্তব্যে রওয়ানা হওয়ার সময় মহানগরীর বিভিন্ন রাস্তা থেকে আড়াই শতাধিক বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রোববার রাতে এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, বর্তমান ভোটারবিহীন সরকার জনসমাগম দেখলেই আঁতকে উঠছে। কারণ তাদের পায়ের নীচের শেষ মাটিটুকুও আর অবশিষ্ট নেই।

তিনি বলেন, ক্ষমতার দম্ভে আওয়ামী সরকার পুলিশকে লেলিয়ে দিচ্ছে বিএনপি নেতাকর্মীদের ওপর। কিন্তু বর্তমান আওয়ামী সরকারের সময় ফুরিয়ে এসেছে। এবারে তারা আর জনগণের অধিকার ছিনিয়ে নিতে পারবে না। বর্তমান স্বৈরাচারী শাসকদের পতন ঘটাতে জনগণ এখন আরও বেশী ঐক্যবদ্ধ।

বিবৃতিতে জানানো হয়- জনসভাকে কেন্দ্র করে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মজিবুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সোহেল রহমানকে গ্রেফতার করে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়ার কথা জানা গেলেও পুলিশের পক্ষ থেকে অস্বীকার করা হচ্ছে।

এছাড়া ২০ নং ওয়ার্ড বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হারুন, ওয়ারী থানা বিএনপি নেতা লিঠু, নিউমার্কেট থানা বিএনপি নেতা জসিম, আলমগীর, মোয়াজ্জেম, নওগাঁ জেলাধীন বদলগাছি থানা যুবদল নেতা জহিরুল ইসলাম, পাবনা জেলাধীন সাথিয়া উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সামসুর রহমান, টাঙ্গাইল জেলা বিএনপি নেতা মনি পাহিনী, হৃদয়, সম্রাট পাহিনীসহ ১০ জন, নোয়াখালী সূবর্ণচর বিএনপি নেতা ও ঢাকাস্থ সূর্বণচর জাতীয়তাবাদী ফোরামের সভাপতি এম এ কালাম, ঢাকা মহানগর দক্ষিণ জাসাস এর সাবেক সাধারণ সম্পাদক খালেদ এনাম মুন্না, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দল নেতা আবুল কালাম, স্বেচ্ছাসেবক দল নেতা মেহেদী হাসান লিটু, নাঙ্গলকোট থানা ছাত্রদলের সদস্য আহসান মজুমদার নিশাত, যুবদল নেতা ইসমাইল মজুমদার, মোঃ শিহাব খন্দকার, বটতলী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ ইয়াসিন আলী, সহ-সভাপতি মনছুর আহম্মদ ভুঁঞা, জোড্ডা ইউনিয়ন যুবদল নেতা মোঃ ছাদেক, ছাত্রদল নেতা মোঃ ওমর ফারুক খোকন, বটতলী ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইসরাফিল হোসেন সুমনসহ প্রায় আড়াই শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। অবিলম্বে গ্রেফতারকৃতদের নি:শর্ত মুক্তির জোর দাবি জানান মির্জা ফখরুল।

অপর এক বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অর্থ বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ মাহবুব শ্যামল মিথ্যা মামলায় ব্রাহ্মণবাড়িয়া আদালতে হাজির দিতে গেলে তার জামিন বাতিল করে তাকে জেল হাজতে প্রেরণ করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

শেয়ার করুন

পাঠকের মতামত