আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

সিলেটে বিমানের জরুরি অবতরণ, রক্ষা পেলেন ৬৫ যাত্রী

সিলেটে বিমানের জরুরি অবতরণ, রক্ষা পেলেন ৬৫ যাত্রী

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যান্ত্রিক ত্রুটির কারণে জরুরি অবতরণ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ।

৩ অক্টোবর, বুধবার বিকেল ৪টা ২০ মিনিটে ঢাকা থেকে সিলেট যাওয়া ফ্লাইটটি জরুরি অবতরণ করে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ঢাকা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৬০১নং ফ্লাইটটি ৬৫ জন যাত্রী নিয়ে সিলেটে আসে। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় বিমানের ল্যান্ডিং চাকায় সমস্যা দেখা দেয়। বিষয়টি যাত্রীদের অবহিত করেন পাইলট। এ সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। শুরু হয় তাদের কান্না। পরে জরুরি অবতরণ করে ফ্লাইটটি। তবে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

ওই ফ্লাইটে থাকা সিলেট আওয়ামী লীগের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘আল্লাহর শুকরিয়া যে, দুর্ঘটনা ঘটেনি। বিমানটির ডান পাশের চাকায় সমস্যা দেখা দিয়েছিল। এ বিষয়টি জানার পর যাত্রীদের অনেকেই কান্নাকাটি শুরু করেন, অনেকেই আল্লাহর নাম জপতে থাকেন। বিমানের পাইলট খুবই দক্ষতার সাথে দুইবারের চেষ্টায় অবতরণ করেন।’

তিনি আরও বলেন, ‘ফ্লাইট ল্যান্ড করার পর আমরা চারপাশে ফায়ার ব্রিগেডের গাড়ি, নিরাপত্তা বাহিনীর সদস্যদের প্রস্তুত দেখতে পাই।’

ওই ফ্লাইটে থাকা স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুব্রত পুরকায়স্থ বলেন, ‘বিমানের চাকায় সমস্যা হওয়ার পর পাইলট বিষয়টি যাত্রীদের জানান। তিনি প্রথম চেষ্টায় অবতরণ করতে পারেননি। পরে দ্বিতীয়বারের চেষ্টায় জরুরি অবতরণ করেন।’

এ বিষয়ে বিমানের সহকারী স্টেশন ম্যানেজার ওমর হায়াত বলেন, ‘চাকায় সামান্য সমস্যা হয়েছিল। কোনো ধরনের ক্ষয়ক্ষতি ছাড়াই নিরাপদে ফ্লাইট অবতরণ করে।’

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত