আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

নরসিংদীতে আওয়ামী লীগের দু’পক্ষের টেঁটাযুদ্ধ, নিহত ২

নরসিংদীতে আওয়ামী লীগের দু’পক্ষের টেঁটাযুদ্ধ, নিহত ২

নরসিংদীর সদর উপজেলার চরাঞ্চল করিমপুরে আওয়ামী লীগের দুই পক্ষের টেঁটাযুদ্ধে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।

৪ অক্টোবর, বৃহস্পতিবার সকালে করিমপুর ইউনিয়নের বগারগোত গ্রামে ৯ নম্বর ওয়ার্ডের সদস্য, ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি বাচ্চু মিয়া ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কামাল সরকারের সমর্থকদের মধ্যে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন–বগারগোত গ্রামের আনোয়ার আলী (৪৫) ও মোতালিব মিয়া (৪০)। নিহত আনোয়ার আলী বাচ্চু মেম্বার এবং মোতালিব কামালের সমর্থক হিসেবে পরিচিত। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় বিস্তারিত জানা যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বগারগোত গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বাচ্চু ও কামালের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছে। এর জের ধরে কয়েকবার টেঁটাযুদ্ধে কয়েকজন হতাহত হয়েছেন। সর্বশেষ ছয় মাস আগে টেঁটাযুদ্ধে বাচ্চুর সমর্থক মঙ্গল মিয়া নিহত হন। এই ঘটনায় ৪৩ জনকে আসামি করে হত্যা মামলা করা হয়।

৩ অক্টোবর, বুধবার ওই মামলায় আসামিরা আদালতে হাজির হলে কামাল সরকারসহ ১৩ জনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠায় আদালত। জামিন পান অন্য ৩০ জন। বৃহস্পতিবার জামিনের ঘটনায় ক্ষিপ্ত হয়ে বাচ্চু মেম্বারের শতাধিক সমর্থক আওয়ামী লীগ নেতা কামাল সরকারের সমর্থকদের বাড়িঘরে হামলা চালায়। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এ সময় উভয় পক্ষের সংঘর্ষে দুইজন নিহত হন।

নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। এই ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত