আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

নির্বাচনের আগে ২ হাজার জনবল নিয়োগ দেবে ইসি

নির্বাচনের আগে ২ হাজার জনবল নিয়োগ দেবে ইসি

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রায় দুই হাজার জনবল নিয়োগ দেবে নির্বাচন কমিশন (ইসি)। জানালেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।

বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

মাহবুব তালুকদার বলেন, কমিশনে নতুন দুই হাজার জনবলের মধ্যে ৫১৭ জনকে উপজেলা সহকারী নির্বাচন কর্মকর্তা পদে নিয়োগ দেয়া হবে।

তিনি বলেন, নতুন নির্বাচন কর্মকর্তাদের নিয়োগ দেয়া হলে কমিশনের সক্ষমতা আরও বেড়ে যাবে। তবে তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল।

নির্বাচন কমিশনার জানান, নিয়োগ, পদন্নোতি, প্রশাসনিক সংস্কার ও পুনর্বিন্যাস এবং দক্ষতা উন্নয়ন কমিটির সভায় ৭৫ জন কর্মকর্তাকে পদোন্নতির প্রস্তাব করা হয়েছে। নির্বাচন সামনে রেখে জনপ্রশাসন, পুলিশে পদোন্নতি হচ্ছে। ইসিতেও পদোন্নতির ঢেউ লেগেছে। কমিশন অনুমোদন করলেই তাদের পদোন্নতি হবে বলে তিনি জানান।

মাহবুব তালুকদার বলেন, পদোন্নতিতে ইসির কর্মকর্তারা উৎসাহিত ও উদ্দীপ্ত হবে। তবে আগামী নির্বাচনে ইসির নিজস্ব কর্মকর্তাদের মধ্যে কতজন রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দেয়া হবে সে বিষয়ে সিদ্ধান্ত হয়নি।

তিনি বলেন, কমিশনের বর্তমান জনবল তিন হাজার। যা প্রয়োজনে তুলনায় কম।

ইসি সূত্রে জানা গেছে, যুগ্ম সচিব পদে কাউকে পদোন্নতির সুপারিশ করা হয়নি। ৯ জন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে চতুর্থ গ্রেড দেয়ার সুপারিশ করা হয়েছে। এছাড়া ২৯ জনকে উপসচিব বা সমমান পদে (পঞ্চম গ্রেড) এবং সিনিয়র সহকারী সচিব বা সমমান পদে ৩৭ জনকে পদোন্নতি দেয়ার সুপারিশ করা হয়েছে।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত