আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

চট্টগ্রামে ‘জঙ্গি আস্তানা’ থেকে দুই লাশ উদ্ধার

চট্টগ্রামে ‘জঙ্গি আস্তানা’ থেকে দুই লাশ উদ্ধার

চট্টগ্রামের মীরসরাইয়ে ‘জঙ্গি আস্তানা’ থেকে দুজনের লাশ উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

কয়েক ঘণ্টার অভিযান শেষে ৫ অক্টোবর, শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে লাশ দুটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন র‌্যাবের গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান।

র‌্যাবের এই কর্মকর্তা জানান, অভিযান শেষে ‘চৌধুরী ম্যানশন’ নামের একতলা ওই টিনশেড বাড়ি থেকে বেশ কিছু অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ওই বাড়ির মালিক ও তত্ত্বাবধায়ককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, গত ২৯ সেপ্টেম্বর কেএসআরএমের কর্মচারী পরিচয়ে প্রথমে দুজন এ বাড়িতে কক্ষ ভাড়া নেন। পরে আরও লোক তাদের সঙ্গে সম্পৃক্ত হয়। স্থানীয় ব্যবসায়ী মজাহারুল ইসলাম চৌধুরী কিছুদিন ঘরসহ জায়গাটি কিনে নেন। টিনশেড আধা পাকা বাড়িটির পাঁচটি কক্ষ রয়েছে।

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত ৩টা থেকে সোনা পাহাড়ের রাস্তার পূর্ব পার্শ্বের টিনশেডের ওই বাড়িটি ঘিরে রাখে র‌্যাব সদস্যরা। অভিযানের পর গোলাগুলি ও বেশ কয়েকটি বোমা বিস্ফোরণ হয়েছে বলে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়।

র‌্যাবের দাবি, ভোর ৪টার দিকে জঙ্গিরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ভেতর থেকে গুলি করতে থাকে। র‌্যাবও পাল্টা গুলি করে। একপর্যায়ে জঙ্গিরা অবস্থা বেগতিক দেখে ভেতর থেকে পরপর বেশ কয়েকটি গ্রেনেড বিস্ফোরণ ঘটায়।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত