আপডেট :

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

কারাগার থেকে বঙ্গবন্ধু মেডিক্যালে খালেদা জিয়া

কারাগার থেকে বঙ্গবন্ধু মেডিক্যালে খালেদা জিয়া

কারাগার থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) স্থানান্তর করা হয়েছে।

শনিবার বিকাল পৌনে ৪টার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের একটি প্রাইভেট কারে করে বিএনপি নেত্রীকে হাসপাতালের কেবিন ব্লকে নিয়ে আসা হয়।

খালেদা জিয়া যখন হাসপাতালে প্রবেশ করেন তখন প্রবল বৃষ্টি। বৃষ্টি আর গণমাধ্যমকর্মীদের ভিড় সামলে প্রাক্তন এই প্রধানমন্ত্রীকে হাসপাতালের ভেতর নিয়ে যেতে বেশ বেগ পেতে হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের।

খালেদা জিয়াকে বিএসএমএমইউ’র কেবিন ব্লকের ছয় তলায় একটি কক্ষে রাখা হয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল হারুন অর রশিদ।

খালেদা জিয়ার জন্য সকাল থেকে ৬১১ ও ৬১২ নম্বর কেবিন বুকিং রাখা হয়। তিনি কারাগার থেকে আসার আগেই সেখান থেকে পিকআপে করে তার ব্যবহার্য বিভিন্ন সামগ্রী নিয়ে আসা হয়।

কেবিন ব্লকের সামনে খালেদা জিয়াকে বহনকারী গাড়ি এসে পৌঁছানোর পর তিনি গাড়ি থেকে নেমে হুইল চেয়ারে ওঠেন। আগে থেকেই কেবিন ব্লকের প্রধান ফটকের সামনে দুটি হুইল চেয়ার রাখা ছিল। তাকে আনার পথে পথে দলের নেতা-কর্মীরা সড়কের দুই পাশে দাঁড়িয়ে নেত্রীর প্রতি সম্মান জানান।

এদিকে খালেদা জিয়ার আগমন উপলক্ষে বিএসএমএমইউতে চারপাশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।

হাসপাতালে ভেতরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নাল আবেদীন, এজেডএম জাহিদ হোসেন, নিতাই রায় চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমানউল্লাহ আমান, একেএম আজিজুল হক, ফরহাদ হালিম ডোনার, কেন্দ্রীয় নেতা শিরিন সুলতানা, সানাউল্লাহ মিয়া, নাজিমউদ্দিন আলম , হেলেন জেরিন খান, শাম্মী আখতার, শায়রুল কবির খান উপস্থিত ছিলেন।

কারাগারে যাওয়ার পর গত ৯ এপ্রিল স্বাস্থ্য পরীক্ষার জন্য একবার খালেদা জিয়াকে বিএসএমএমইউতে আনা হয়েছিলো। চার ঘন্টা স্বাস্থ্য পরীক্ষার পর আবার কারাগারে তাকে ফিরিয়ে নেওয়া হয়। বিএনপির পক্ষ থেকে অসুস্থ খালেদা জিয়াকে ইউনাইটেড হাসপাতালে স্থানান্তরের দাবি উঠলেও সরকারের পক্ষ থেকে বিএসএমএমইউ’তে নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে বরাবরই বিএনপি ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা দেওয়ার কথা বলেছে।

গত বৃহস্পতিবার হাইকোর্ট বিএসএমএমইউ’তে ভর্তির আদেশ দেয়। বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের বেঞ্চ দ্রুত ঢাকার বিএসএমএমইউতে খালেদাকে ভর্তি এবং তার চিকিৎসায় গঠিত পাঁচ সদস্যের মেডিকেল বোর্ড পুনর্গঠনের নির্দেশও দেন।

খালেদার চিকিৎসায় গত সেপ্টেম্বরে সরকার যে মেডিকেল বোর্ড গঠন করে দিয়েছিল, তার তিন সদস্যকে বাদ দিয়ে নতুন তিনজনকে সেখানে দায়িত্ব দিতে বলেছে আদালত।

হাইকোর্টের আদেশ অনুযায়ী, বিএসএমএমইউর ইন্টারনাল মেডিসিন বিভাগের অধ্যাপক আব্দুল জলিল চৌধুরী এবং ফিজিকাল মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক বদরুন্নেসা আহমেদ বোর্ডে থাকবেন।

খালেদা জিয়ার জন্য মেডিকেল বোর্ডে রয়েছেন মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ড. আবদুল জলিল চৌধুরী (সভাপতি) নিউমোটলজিস্ট অধ্যাপক ড. সৈয়দ আতিকুল হক, কার্ডিওলজিস্ট অধ্যাপক সজল কৃষ্ণ ব্যানার্জী, অর্থোপেডিক বিশেষজ্ঞ অধ্যাপক নকুল কুমার দত্ত এবং ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক ডা. মো বদরুন্নেসা আহমেদ।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত