আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

পেশাজীবীদের রাজনীতিতে প্রবেশ নিয়ে রাষ্ট্রপতির প্রশ্ন

পেশাজীবীদের রাজনীতিতে প্রবেশ নিয়ে রাষ্ট্রপতির প্রশ্ন

রাজনীতিতে যার যখন ইচ্ছা প্রবেশ করছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। শনিবার (৬ অক্টোবর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ৫১তম সমাবর্তনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, রাজনীতি এখন গরিবের ভাউজের (ভাবী) মতো হয়ে গেছে। যে কেউ এখানে ঢুকে যেতে পারে। কোনো নিয়মের বালাই নাই। আমার মতে সব রাজনৈতিক দলকে এ বিষয়ে চিন্তা ভাবনা করা উচিত।

তবে হ্যাঁ, কোনো বিষয়ে দক্ষ লোকদের উপদেষ্টা হিসেবে রাজনীতিতে প্রয়োজন রয়েছে। সেক্ষেত্রে পড়াশোনা শেষ করে চাকরির পরীক্ষায় পাস করে চাকরিতে প্রবেশ না করে রাজনীতিতে আসেত হবে।

তিনি বলেন, ছোট থেকে যারা ছাত্র রাজনীতি করে আসছে তাদেরই আসা উচিত। তবে বিশেষ বিশেষ দক্ষ লোকজন তাদের পেশাজীবন শেষ করে রাজনীতিতে আসে এজন্য রাজনীতির গুণগত পরিবর্তন হচ্ছে না।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন নিয়ে রাষ্ট্রপতি বলেন, ডাকসু নির্বাচন নিয়ে আশার আলো দেখা গেছে। তবে যখন তফসিল ঘোষণা করা হবে তখন এ বিষয়ে আরো জটিলতা তৈরি হবে। তাই ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বলবো নির্বাচনের প্রক্রিয়া যেন বাধাগ্রস্ত না হয় সে ব্যাপারে তৎপর থাকতে হবে।

রাজনীতি থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বঞ্চিত করা ঠিক হবে না। ডাকসু নির্বাচন হলে অন্যান্য বিশ্ববিদ্যালয় ও কলেজের ছাত্র সংসদ নির্বাচনের পথে উন্মুক্ত হয়ে যাবে। ছাত্র রাজনীতির মাধ্যমে জাতীয় রাজনীতিতে আসতে হবে।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত