আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

খালেদা জিয়ার চিকিৎসা শুরু করতে পারেনি মেডিক্যাল বোর্ড

খালেদা জিয়ার চিকিৎসা শুরু করতে পারেনি মেডিক্যাল বোর্ড

খালেদা জিয়ার চিকিৎসার জন্য গঠিত মেডিক্যাল বোর্ড রোববার থেকে চিকিৎসা শুরু করার কথা জানালেও তা করতে পারেনি। বিএনপি নেত্রীর সঙ্গে মেডিক্যাল বোর্ডের সদস্যদের দেখা হয়নি, তবে চিকিৎসা সংশ্লিষ্ট কাগজপত্র তারা দেখেছেন।

রোববার রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার বিষয়ে এ তথ্য জানান প্রতিষ্ঠানটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল হারুন অর রশিদ।

বিএসএমএমইউয়ের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনে তিনি জানান, বেলা সাড়ে ১১টা থেকে পৌনে ১২টার মধ্যে মেডিক্যাল বোর্ডের সদস্যরা গিয়েছিলেন। সেখানে তারা অপেক্ষা করেছেন, তবে সাক্ষাৎ হয়নি। তারা খালেদা জিয়ার ব্যবস্থাপত্র দেখেছেন। আগামীকাল যেকোনো সময় মেডিক্যাল বোর্ডের সভা হবে।

বিএসএমএমইউয়ের পরিচালক বলেন, ‘আদালতের নির্দেশনা অনুযায়ী  মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। এখানে কোনো ব্যত্যয় ঘটেনি। যারা বোর্ডে রয়েছেন তাদের কেউ ড্যাব বা স্বাচিপের কার্যনির্বাহী কমিটির সদস্য নন।’

বিএনপি নেত্রীর স্বাস্থ্যের কোনো পরিবর্তন হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘খালেদা জিয়া যে অবস্থায় হাসপাতালে এসেছেন, তেমনই আছেন। কোনো পরিবর্তন নেই।’

তাকে অন্য কোনো হাসপাতালে নেওয়ার প্রয়োজন আছে কি না, এ বিষয়ে  মেডিক্যাল বোর্ডের বক্তব্য জানতে চাইলে হারুন অর রশিদ বলেন, ‘না। তার সঠিক চিকিৎসা এখানেই হবে।’

মেডিক্যাল বোর্ডের অন্যতম সদস্য ডা. সজল ব্যানার্জি ঢাকার বাইরে থাকায় তার পরিবর্তে কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. তানজিয়া পারভীনকে বোর্ডে নিযুক্ত করা হয়েছে।

সংবাদ সম্মেলনে বিএসএমএমইউয়ের অতিরিক্ত পরিচালক নাজমুল করিম মানিক ও খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ডের সভাপতি ডা. মো. এম এ জলিল উপস্থিত ছিলেন।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত