আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

কোটা পুনর্বহালের আন্দোলন স্থগিত

কোটা পুনর্বহালের আন্দোলন স্থগিত

সরকারী চাকুরীতে মুক্তিযোদ্ধা কোটা ৩০% বহাল এবং একই স্থানে প্রতিবন্ধীদের কোটা বহালের দাবিতে আন্দোলন সাময়িক স্থগিত করার ঘোষণা দেওয়া হয়েছে। আজ সোমবার ষষ্ঠ দিনের মতো আন্দোলন চলছিলো।   

সোমবার রাতে নৌমন্ত্রী শাজাহান খান আন্দোলনকারীদের মধ্যে উপস্থিত হয়ে এই আন্দোলনের নেতৃত্ব নিয়ে কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন।

তিনি বলেন, ‘আজ থেকে অবস্থান কর্মসূচি স্থগিত করছি৷ ১৪ তারিখ আমরা পরবর্তী কর্মসূচি জানিয়ে দেব।’

তার আগে ‘মুক্তিযুদ্ধ মঞ্চ’ ব্যানারের এই আন্দোলনের নেতৃত্ব মন্ত্রী শাহজাহান খানের হাতে তুলে দেন মঞ্চের আহ্বায়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ ক ম জামাল উদ্দীন।

এরপর শাহজাহান খানের উপস্থিতিতেই ‘মুক্তিযুদ্ধ মঞ্চ’র নাম পরিবর্তন করে 'মুক্তিযুদ্ধের চেতনা মঞ্চ' রাখার ঘোষণা দেওয়া হয়।

নতুন এই প্ল্যাটফর্মের আহ্বায়ক করা হয়েছে মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়্যারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল হেলাল মোর্শেদ খানকে; সদস্য সচিব করা হয়েছে পরিবহন শ্রমিক নেতা ওসমান আলীকে।

নতুন দুই নেতা চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বহালের দাবিতে সারা দেশে আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেন। তাদের দাবি কিভাবে মানা যায়, সেই বিষয়ে নিজে উদ্যোগী হওয়ার প্রতিশ্রুতি দেন মন্ত্রী শাহজাহান খান।

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকার গঠিত কমিটির সুপারিশ মেনে মন্ত্রিসভা প্রথম ও দ্বিতীয় শ্রেণির চাকরিতে কোটা তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর গত ৩ অক্টোবর মুক্তিযুদ্ধ মঞ্চ গঠন করে শাহবাগে অবরোধ শুরু হয়।

আন্দোলনকারীরা আগের মতোই মুক্তিযোদ্ধা কোটা ৩০ শতাংশ বহালের দাবি জানায়। তাদের পাশাপাশি প্রতিবন্ধীদের এক শতাংশ কোটা এবং নৃ-গোষ্ঠীর ৫ শতাংশ কোটা পুনর্বহালের দাবিতেও শাহবাগে কর্মসূচি পালন করে প্রতিবন্ধী ও আদিবাসী সংগঠনগুলো।

তাদের অবস্থানের কারণে শাহবাগে যান চলাচল ব্যাহত হওয়ার প্রেক্ষাপটে সোমবার সেখানে উপস্থিত হয়ে অবস্থান কর্মসূচির আপাত ইতি টানেন শ্রমিক-কর্মচারী-পেশাজীবী-মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের আহ্বায়ক শাহজাহান খান।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত