আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

চট্টগ্রামে পাহাড় ও দেয়াল ধসে ৪ জনের মৃত্যু

চট্টগ্রামে পাহাড় ও দেয়াল ধসে ৪ জনের মৃত্যু

চট্টগ্রামে টানাবৃষ্টিতে পাহাড় ধসে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে।গতকাল শনিবার (১৩ অক্টোবর) গভীর রাতে বন্দরনগরীর আকবর শাহ থানার পূর্ব ফিরোজ শাহ কলোনিতে পাহাড় ধসের এ ঘটনা ঘটে। এদিকে নগরীর বায়েজিদ থানার রহমাননগর এলাকায় দেয়াল ধসে আরও ‍একজনের মৃত্যু হয়েছেন।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মোহাম্মদ কামাল উদ্দীন জানান, প্রবল বৃষ্টিতে পাহাড়ের পাদদেশে দু'টি বাড়ি ধসে পড়ে। এতে একটি বাড়ির বাসিন্দা নূর জাহান, তার আড়াই বছর বয়সী মেয়ে নূর বানু ও নূর জাহানের মা জহুরা খাতুন মারা যান। তিনি আরও জানান, নূর জাহান ও নূর বানুর লাশ রোববার ভোরে উদ্ধার করা হয়েছে। সকাল সাড়ে ৮টায় জহুরা খাতুনের লাশ উদ্ধার করা হয়। জহুরা লক্ষ্মীপুর থেকে মেয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন।

নূর জাহানের স্বামী নূর মোহাম্মদ বলেন, রাতে বৃষ্টির মধ্যে ঘরের মালামাল সরিয়ে নিয়ে যাচ্ছিলাম। কিছু মালামাল ও তিন মেয়েকে সরিয়ে অন্য জায়গায় রেখে আসি। সব শেষে ঘরের টিভিসহ অন্যান্য মালামাল ও স্ত্রী-শাশুড়িকে নিয়ে যাওয়ার কথা। কিন্তু তার আগের ঘরের মধ্যে পাহাড় ধসে পড়ে।এদিকে বায়েজিদ এলাকায় রহমাননগরে দেয়াল ধসে নুরুল আলম নান্টু নামের এক রিকশাচালক নিহত হয়েছেন।

চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস বলেন, পাহাড় থেকে সরে যেতে কয়েক দিন ধরে মাইকিং করা হয়েছে। পুলিশ দিয়ে লোকজন সরানো হয়েছে। এরপরও কেউ কেউ রয়ে গেছে। নিহতদের প্রত্যেকের পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকা করে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত