আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

জাতীয় ঐক্যফ্রন্টের কর্মসূচি শুরু ২৩ অক্টোবর

জাতীয় ঐক্যফ্রন্টের কর্মসূচি শুরু ২৩ অক্টোবর

সিলেটে হজরত শাহজালালের (রা.) মাজার জিয়ারতের মাধ্যমে আগামী ২৩ অক্টোবর আনুষ্ঠানিকভাবে কর্মসূচি শুরু করবে নতুন রাজনৈতিক জোট ‘জাতীয় ঐক্যফ্রন্ট’।

মঙ্গলবার বিকেলে রাজধানীর উত্তরায় জেএসডির সভাপতি আ স ম আবদুর রবের বাসায় জোট নেতাদের বৈঠক শেষে এ তথ্য জানানো হয়।

বৈঠক শেষে জেএসডিরি সভাপতি আবদুর রব বলেন, ‘জাতীয় ঐক্যফ্রন্টের প্রথম কর্মসূচি হচ্ছে আগামী ২৩ অক্টোবর সিলেটে সফর। এই সফরে মাজার জিয়ারতসহ জনসভা বা সমাবেশ হতে পারে। মাজার জিয়ারতের পাশাপাশি জনগণের উদ্দেশে কিছু বলার জন্য আমাদের কর্মসূচি থাকবে। এর পরে চট্টগ্রাম, রাজশাহী, খুলনাসহ সব বিভাগীয় শহরে কর্মসূচি দেওয়া হবে। আমরা আশা করব, আমাদের কর্মসূচি যাতে সফল করতে পারি সেজন্য জনগণ সহযোগিতা করবে।’

আগামী নির্বাচনকে সামনে রেখে জাতীয় ঐক্যফ্রন্ট শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করতে চায়, উল্লেখ করে সরকার ও প্রশাসনের কাছ থেকে সর্বাত্মক সহযোগিতা কামনা করেন আবদুর রব।

এ সময় তিনি জানান, জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা বুধবারও বৈঠকে বসবেন।

একটি সূত্র জানিয়েছে, বুধবারের বৈঠকটি গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে হবে।

মঙ্গলবারের বৈঠকে দুটি বিষয়ে সিদ্ধান্ত হয়েছে, জানিয়ে আবদুর রব বলেন, জাতীয় ঐক্যফ্রন্টের শরিক সব দল থেকে প্রতিনিধি নিয়ে একটি লিয়াজোঁ কমিটি গঠন করা হয়েছে, যারা আগামী দিনে আমাদের কর্মসূচি সম্পর্কে সিদ্ধান্ত নেবেন। তবে কারা এই কমিটিতে থাকবে এই বিষয়ে পরে জানানো হবে।

উত্তরায় আবদুর রবের বাসায় বৈঠকে উপস্থিত ছিলেন- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, সুলতান মোহাম্মদ মনসুর, তানিয়া রব, আবদুল মালেক রতন, এস এম আকরাম, শহীদুল্লাহ কায়সার, ডা. জাহেদ উর রহমান প্রমুখ।

নির্বাচনের আগে সরকারের পদত্যাগ, সংসদ ভেঙে দিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে একটি নির্দলীয় নিরপেক্ষ সরকার গঠন এবং খালেদা জিয়াসহ সব রাজবন্দির মুক্তির দাবিতে গত শনিবার জাতীয় ঐক্যফ্রন্ট গঠন করা হয়। এ জোটে রয়েছে বিএনপি, গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যপ্রক্রিয়া, আ স ম আবদুর রবের জেএসডি, মাহমুদুর রহমান মান্নার নাগরিক ঐক্যসহ কয়েকটি দল।

তবে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট এই নতুন জোটের বাইরে থাকছে।

প্রাক্তন রাষ্ট্রপতি ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম উদ্যোক্তা হলেও শেষ মুহূর্তে তার দল বিকল্পধারাকে বাদ দিয়েই নতুন এই রাজনৈতিক জোট গঠিত হয়।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত