আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

মায়ের পাশে চিরনিদ্রায় শায়িত আইয়ুব বাচ্চু

মায়ের পাশে চিরনিদ্রায় শায়িত আইয়ুব বাচ্চু

রূপালি গিটারের জাদুকর আইয়ুব বাচ্চুকে মায়ের পাশে দাফন করা হয়েছে। শনিবার বাদ আসর নামাযে জানাযা শেষে চট্টগ্রাম নগরীর স্টেশন রোডের চৈতন্যগলির বাইশ মহল্লা কবরস্থানে তাকে দাফন করা হয়।

এখানেই ১৫ বছর আগে আইয়ুব বাচ্চু তার মাকে দাফন করেছিলেন। মায়ের কবরের ঠিক পূর্বপাশে সাড়ে তিন হাত আয়তনের নতুন ঘরে শনিবার থেকে ‘বসতি’ গড়লেন কিংবদন্তির এই ব্যান্ডশিল্পী।

শহর নিয়ে আইয়ুব বাচ্চুর বিখ্যাত গান ‘ঘুম ভাঙা এই শহরে’। গানের মতোই ঘুম ভাঙা শহরে চিরঘুমে শায়িত হলেন তিনি।

এর আগে চট্টগ্রামের ছেলে আইয়ুব বাচ্চুর মরদেহ নেয়া হয় জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গনে। সেখানে হাজারো মানুষ তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানান।

এরপর বাদ আসর আইয়ুব বাচ্চুর নামাযে জানাযা হয়। জানাযায় ইমামতি করেন জমিয়াতুল ফালাহ মসজিদের খতিব অধ্যক্ষ মাওলানা সৈয়দ আবু তালেব মো. আলাউদ্দিন।

জানাযায় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন, মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান আবদুচ ছালাম, নগর বিএনপির সভাপতি ডা. মো. শাহাদাত, সাধারণ সম্পাদক আবু সুফিয়ান, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, যুবলীগের আহবায়ক মহিউদ্দিন বাচ্চু, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার আবদুল মান্নান, পুলিশ কমিশনার মাহবুবর রহমান প্রমুখ।

এছাড়া জানাযায় অংশ নেন আইয়ুব বাচ্চুর বাবা মোহাম্মদ ইছহাক, একমাত্র ছেলে আহনাফ তাজওয়ারসহ পরিবারের সদস্য ও স্বজনরা।

গত বৃহস্পতিবার মাত্র ৫৬ বছর বয়সে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান আইয়ুব বাচ্চু। তিনি ছিলেন একাধারে গায়ক, গিটারিস্ট, গীতিকার, সুরকার ও প্লেব্যাক শিল্পী। ১৯৬২ সালের ১৬ আগস্ট চট্টগ্রামে জন্মগ্রহণ করেন তিনি।

শুক্রবার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আইয়ুব বাচ্চুর প্রতি শেষশ্রদ্ধা জানানো হয়। এরপর জাতীয় ঈদগাহের নামাযে জানাযাতেও ঢল নামে ভক্তদের।

সেখান থেকে মরদেহ রাখা হয় স্কয়ার হাসপাতালের হিমঘরে। কানাডা থেকে আহনাফ তাজওয়ারও অস্ট্রেলিয়া থেকে মেয়ে ফাইরুজ সাফরা আসার পর স্ত্রী ফেরদৌস আকতার স্বামীর মরদেহ নিয়ে শনিবার সকাল ১০টা ৫৭ মিনিটে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে পৌঁছান।

সেখান থেকে আইয়ুব বাচ্চুকে সরাসরি নেয়া হয় তার শৈশবের প্রিয় জায়গা নানা বাড়ি, চট্টগ্রামের দক্ষিণ পূর্ব মাদারবাড়িতে।

নানা বাড়ি থেকে রূপালি গিটারের জাদুকরের মরদেহ বিকেল ৩টার কিছু পরে আনা হয় চট্টগ্রামের জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গনে। সেখানে ভক্তরা শেষবারের মতো দেখে নেন প্রিয়শিল্পীর মুখ। এরপরই মায়ের পাশে দাফন করা হয় বাংলাদেশে রকগানের অন্যতম পুরোধা আইয়ুব বাচ্চুকে।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত