আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

হাইকোর্টে রিট করার পর সিলেটে সমাবেশের অনুমতি পেল ঐক্যফ্রন্ট

হাইকোর্টে রিট করার পর সিলেটে সমাবেশের অনুমতি পেল ঐক্যফ্রন্ট

ফাইল ফটো

সিলেটে আগামী ২৪ অক্টোবর জাতীয় ঐক্যফ্রন্টকে সমাবেশের অনুমতি দিয়েছে পুলিশ। সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

সিলেট জেলা বিএনপি সূত্র জানায়, জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীমকে ফোন করে পুলিশ অনুমতি দেয়ার কথা জানিয়েছে।

২৪ অক্টোবর তারা রেজিস্ট্রি মাঠে সমাবেশ ছাড়াও ঐক্যফ্রন্টের নেতারা হযরত শাহজালাল(র.), হযরত শাহপরানের(র.) মাজার এবং মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানীর কবর জিয়ারত করার কর্মসূচি রয়েছে বলে জানিয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ।

এর আগে রোববার দুপুরে সমাবেশের অনুমতি পেতে হাইকোর্টে রিট করেন সিলেট জেলা বিএনপির সেক্রেটারি আলী আহমদ। সোমবার রিটের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে।

এদিকে ২৪ অক্টোবর বিকেলে সিলেট রেজিস্টারি মাঠে সমাবেশের অনুমতির সাথে ১৪টি শর্ত জুড়ে দেয় পুলিশ। শর্তগুলো হলো-অনুষ্ঠানস্থলে পর্যাপ্ত সংখ্যক নারী ও পুরুষ স্বেচ্ছাসেবক রাখতে হবে। রাষ্ট্রবিরোধী কোনো ধরণের বক্তব্য বা বিবৃতি দেওয়া যাবেনা। সামাজিক সম্প্রীতি নষ্ট করে কিংবা ধর্মীয় অনুভূতি বা মূল্যবোধের উপর আঘাত হানে এ ধরণের কোনো বক্তব্য বা বিবৃতি প্রদান বা কোনো ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড প্রদর্শন করা যাবে না। জনসাধারণের চলাচলের রাস্তায় কোনো প্রকার প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না।

নির্ধারিত স্থানে নির্ধারিত সময়ের (২টা থেকে ৫টা) মধ্যে কর্মসূচী শেষ করতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে জনগনের জানমালের ক্ষয়ক্ষতি করার আশঙ্কা সৃষ্টি করে এমন বক্তব্য প্রদান করা যাবে না বা এরূপ কথা সম্বলিত ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড প্রদর্শন করা যাবে না।

মাইক/শব্দযন্ত্র ব্যবহারের ফলে আশপাশের জনগনের যাতে কোনো অসুবিধা না হয় তা নিশ্চিত করতে হবে। ব্যাগ, সিগারেট, দিয়াশলাই, লাইটার ইত্যাদি নিয়ে অনুষ্ঠানস্থলে প্রবেশ করা যাবে না। কোনো ধরণের লাঠিসোটা, ধারালো অস্ত্র বা লাঠিযুক্ত ব্যানার ফেস্টুন ইত্যাদি বহন করা যাবে না। কোনো ধরণের বৈধ অস্ত্র সঙ্গে আনা/বহন করা যাবে না। সুরমা পয়েন্ট হতে তালতলা পয়েন্ট পর্যন্ত রাস্তার উভয় পাশে কোনো গাড়ি পার্কিং করা যাবে না। অনুষ্ঠানস্থলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটলে আয়োজনকারী কর্তৃপক্ষ দায়ী থাকবেন।

উল্লেখিত শর্তাবলির যেকোনো একটি বা একাধিক লঙ্ঘন/অমান্য করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানো ব্যতিরেকে উক্ত অনুমতি আদেশ বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত