আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

বাংলাদেশে সরকারি চাকরিজীবীকে গ্রেপ্তারে অনুমতি লাগবে, সংসদে বিল পাস

বাংলাদেশে সরকারি চাকরিজীবীকে গ্রেপ্তারে অনুমতি লাগবে, সংসদে বিল পাস

দক্ষ, জনবান্ধব, স্বচ্ছ ও জবাবদিহিমূলক জনপ্রশাসন নিশ্চিত করতে প্রয়োজনীয় বিধান করে বুধবার জাতীয় সংসদে সরকারি চাকরি বিল- ২০১৮ পাস করা হয়েছে।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক বিলটি পাসের প্রস্তাব করেন।

বিলে বিধান লংঘনজনিত অপরাধে দণ্ডের বিধান করা হয়েছে। এছাড়া সরকারি কর্মচারীদের ক্ষেত্রে ফৌজদারি অপরাধে অভিযুক্ত করার ক্ষেত্রে সুনির্দিষ্টকরণের বিধান করা হয়েছে। এই বিধান অনুযায়ি কোনও সরকারি কর্মচারির দায়িত্ব পালনের সাথে সম্পর্কিত অভিযোগে দায়ের করা ফৌজদারি মামলায় আদালত কর্তৃক অভিযোগপত্র গৃহীত হওয়ার পূর্বে তাকে গ্রেপ্তার করতে সরকার বা নিয়োগকারি কর্তৃপক্ষের পূর্বানুমতি নিতে হবে।

বিলে প্রজাতন্ত্রের কর্ম এবং কর্ম বিভাগ সৃজন ও পুনর্গঠন, সরকারি কর্মচারীদের ওপর নিয়ন্ত্রণ ও এখতিয়ার, নিয়োগ, পদোন্নতি, শিক্ষানবিস কাল ও চাকরি স্থায়ীকরণ, প্রেষণ ও লিয়েন, বৈদেশিক বা বেসরকারি চাকরি গ্রহণ, জ্যেষ্ঠতা, উদ্বৃত্ত সরকারি কর্মচারী আত্তীকরণ, বেতন-ভাতা সুবিধাদি, ছুটি, প্রশিক্ষণ, কর্ম জীবন পরিকল্পনা, কর্ম উন্নয়ন, চাকরি বই, চাকরি বৃত্তান্ত, কল্যাণ ও সহায়তা, সরকারি সেবা প্রদান নিশ্চিতকরণ, প্রণোদনা, পুরস্কার, স্বীকৃতিসহ সংশ্লিষ্ট বিষয়ে সুনির্দিষ্ট বিধান করা হয়েছে।

বিলে সরকারি কর্মচারীর অবসর গ্রহণ, ঐচ্ছিক অবসর গ্রহণ, সরকারি কর্তৃক অবসর প্রদান, অক্ষমতা জনিত অবসর, অবসর উত্তর ছুটি, অবসরে যাওয়া কর্মচারীকে পুনঃনিয়োগে বাধা-নিষেধ, অবসর সুবিধা, চুক্তি ভিত্তিক নিয়োগ, অবসর স্থগিত, প্রত্যাহার, চাকরি থেকে ইস্তফাসহ সংশ্লিষ্ট বিষয়ে বিধান করা হয়েছে।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত