আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

ব্যারিস্টার মইনুল হোসেনের মুক্তি দাবি সুপ্রিম কোর্ট বারের

ব্যারিস্টার মইনুল হোসেনের মুক্তি দাবি সুপ্রিম কোর্ট বারের

মানহানির মামলায় গ্রেফতার হওয়া তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনের মুক্তি দাবি করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন।

আজ বুধবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির অডিটরিয়ামে এক সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি এ দাবি করেন।

সভাপতি জয়নুল আবেদীন বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে ব্যারিস্টার মইনুল হোসেনকে বিভিন্ন মামলা দিয়ে গ্রেফতার করা হয়েছে।

ব্যারিস্টার মইনুল হোসেন ঐক্যফ্রন্টের সঙ্গে যুক্ত হওয়ায় তাকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই উদ্দেশ্যপ্রণোদিত হয়ে তাকে মামলায় জড়ানো হয়েছে উল্লেখ করে আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদন বলেন, অনতিবিলম্বে আমরা তার মুক্তি দাবি করছি।

জয়নুল আবেদীন বলেন, ব্যারিস্টার মইনুল হোসেন এক সময় আওয়ামী লীগ থেকে নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। ওই সময় বাকশাল তৈরী করার প্রতিবাদে একমাত্র তরুণ সংসদ সদস্য হিসেবে তিনি পদত্যাগ করেছিলেন। তিনি সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি। একজন শ্রদ্ধেয় ব্যক্তিকে যেভাবে প্রশ্ন করতে হয় সাংবাদিক মাসুদা ভাট্টি সে ভাষায় প্রশ্ন করেননি। বরং আক্রমণাত্মক ভাষায় অসম্মানজনকভাবে প্রশ্ন করেছেন। এতে করে তিনি অসম্মানবোধ মনে করেছেন। একজন আইনজীবীদের নেতা হিসেবে আমরা সকল আইনজীবীরাও অসম্মান বোধ করছি।

জয়নুল আবেদীন বলেন, এরপরও ব্যারিস্টার মইনুল হোসেন লিখিতভাবে ক্ষমা চেয়েছেন মাসুদা ভাট্টির কাছে। কিন্তু মানহানির অভিযোগ এনে মাসুদা ভাট্টি মামলা করেছেন। ফৌজদারি কার্যবিধির ৫০০ ধারায় এসব মামলা আদালত জামিন দিতে বাধ্য। বরং জামিন না দেয়াই অপরাধ। এছাড়া একই ঘটনায় একাধিক মামলা করার আইন নেই; তবু করা হচ্ছে।

এ বক্তব্যকে রাজনৈতিকভাবে নিয়ে যুবলীগের নেত্রীরা সারাদেশে মামলা করছেন। কারণ এদলের লোকেরা সংবিধান মানে না, আইন মানে না। এসব মামলাগুলো জামিনযোগ্য কিন্তু আাদলত তাকে জামিনে না দিয়ে কারাগারে পাঠিয়ে দিয়েছেন। এটা দুঃখজনক। আমরা তার অনতিবিলম্বে মুক্তি দাবি করছি।

সংবাদ সম্মেলনে সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, সিনিয়র সহ-সভাপতি মো: গোলাম মোস্তফা, সহ-সভাপতি ড. মো: গোলাম রহমান ভূঁইয়াসহ বারের সদস্যরা উপস্থিত ছিলেন।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত