আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

আমাদের বিজয় অনিবার্য : সিলেটে ঐক্যফ্রন্টের প্রথম সমাবেশে ড. কামাল

আমাদের বিজয় অনিবার্য : সিলেটে ঐক্যফ্রন্টের প্রথম সমাবেশে ড. কামাল

গণফোরামের সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম প্রধান নেতা ড. কামাল হোসেন বলেছেন,‘দেশের মুষ্ঠিমেয় মানুষের উন্নয়নে উন্নয়ন হয় না। আমরা চাই, ১৬ কোটি মানুষের উন্নয়ন। আমরা ইনশ আল্লাহ্ বিজয়ী হবো। আমাদের বিজয় অনিবার্য।’

সিলেট রেজিস্ট্রারি মাঠে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বুধবার (২৪অক্টোবর) বেলা ২টা থেকে এই সমাবেশ শুরু হয়।

তিনি বলেন, দেশের মানুষ স্বৈরতন্ত্রের প্রজা হয়ে থাকতে চায় না, দেশের মালিক তাদের মালিকানা ফিরে পেতে চায়। এজন্য জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের ঐক্যবদ্ধ আন্দোলনে বিজয় অনিবার্য।

তিনি বলেন, ‘আমরা ৭ দফা কর্মসূচি দিয়েছি। সংবিধানের ৭নং অনুচ্ছেদে রয়েছে জনগণ দেশের মালিক নেই। কিন্তু বর্তমানে জনগণের সেই মালিকানা নেই। এটা আদায় করে নিতে হবে। আমাদের ১ নম্বর দাবি অবাধ ও সুষ্ঠু নির্বাচন। এর সঙ্গে আরো ৬টি দাবি রয়েছে। এসব দাবির কথা গ্রামে গ্রামে ছড়িয়ে দিতে হবে।’

ড. কামাল বলেন, ‘৭ দফাকে হালকাভাবে নেবেন না। এটা অনেক মূল্যবান। এটা জনগণের হারিয়ে ফেলা অধিকার, দেশের মালিকানা ফিরিয়ে আনার দাবি। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল, জনগণ ক্ষমতার মালিক। সেটি বাস্তবায়ন করতে হবে।’

সত্যিকার অর্থে নির্বাচন না হলে জনগণের অধিকার প্রতিষ্ঠিত হবে না। সত্যিকার নির্বাচনের লক্ষ্যে আমরা সাত দফা দিয়েছি। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের লক্ষ্য অর্জন করবো।

এর আগে সমাবেশের প্রধান বক্তা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শান্তিপূর্নভাবে আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের অধিকার ফিরিয়ে আনবো। সরকারকে দাবি মানতে বাধ্য করা হবে।

জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেন, সিলেট শহরের কোন রাস্তায় জায়গা নেই। এই সমাবেশে আসতে কর্মীদের বাধা দেয়া হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে। সরকারকে হুশিয়ার করে দিচ্ছি আর একটি কর্মীর গায়ে হাত দিলে সারা দেশে মানুষ রাস্তায় নামবে। এ লড়াই ভোটের লড়াই। এ লড়াইয়ে জিততে হবে।

এ গাছের ছাল, ও গাছের বাকল দিয়ে জাতীয় ঐক্যফ্রন্ট গঠিত হয়েছে— প্রধানমন্ত্রীর এমন মন্তব্যের প্রসঙ্গ বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, জনগণের দাবি না মেনে নিলে সরকারের ছাল-বাকলও থাকবে না।

সমাবেশে দুদু বলেন, ‘সৌদি আরব থেকে ফিরে প্রধানমন্ত্রী বলেছেন, ছাল-বাকল দিয়ে জাতীয় ঐক্যফ্রন্ট গঠন করা হয়েছে। আমরা বলতে চাই, দ্রুত পদত্যাগ করুন। নইলে আগামী এক সপ্তাহের মধ্যে টের পাবেন। জনগণের দাবি মেনে না নিলে আপনাদের ছাল-বাকলও থাকবে না।’

নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, তফসিলের আগে সংসদ ভেঙে দেওয়া, নির্বাচন কমিশন পুনর্গঠন, নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন, ইভিএম ব্যাবহার না করা, খালেদা জিয়াসহ সব রাজবন্দির মুক্তিসহ সাত দফা দাবিতে এ সমাবেশ আয়োজন করা হয়েছে।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত