আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

ঘরে ফিরলেন বিএনপির ১১ সংস্কারপন্থী

ঘরে ফিরলেন বিএনপির ১১ সংস্কারপন্থী

বৃহস্পতিবার গুলশানে বিএনপির সংস্কারপন্থি নেতাদের সঙ্গে বৈঠক করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এক-এগারোর সময়ে বিএনপিতে সংস্কারপন্থি হিসেবে চিহ্নিত প্রাক্তন সাংসদসহ বেশ কিছুসংখ্যক নেতা যারা দীর্ঘদিন দলীয় কর্মকাণ্ডের বাইরে ছিলেন তারা ফের দলে সক্রিয় হলেন।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংস্কারপন্থি ১১ জন প্রাক্তন সাংসদ দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন।

এক-এগারোর সময়ে যারা বহিস্কৃত হয়েছিলেন তাদের বহিস্কারাদেশ প্রত্যাহার এবং যারা ওই সময়ে পদত্যাগ করে অন্য দলে চলে গিয়েছিলেন তাদেরও দলে ফিরিয়ে আনার উদ্যোগের অংশ হিসেবে এই বৈঠক হয়।

বৈঠকে পদত্যাগী প্রাক্তন প্রতিমন্ত্রী আলমগীর কবির, প্রাক্তন হুইপ আবু ইউসুফ মো. খলিলুর রহমান রয়েছেন। এরা বিএনপি থেকে পদত্যাগ করে কর্নেল অলি আহমেদের নেতৃত্বে এলডিপি গঠনের সাথে সম্পৃক্ত হয়েছিলেন ২০০৭ সালে।

বৈঠকে আরো ছিলেন প্রাক্তন সাংসদ আবু হেনা, জি এম সিরাজ, সর্দার সাখাওয়াত হোসেন বকুল, নজির হোসেন, ডা. জিয়াউল হক মোল্লা, আতাউর রহমান আঙ্গুর, ইলেন ভুট্টো, শফিকুল ইসলাম তালুকদার, শহিদুল আলম তালুকদার ও জহির উদ্দিন স্বপন। এরা ১/১১ এরপর থেকে সংস্কারপন্থি হিসেবে চিহ্নিত হওয়ার পর তারা কোনো দলে যোগ দেননি, নিস্ক্রিয় ছিলেন।

এর মধ্যে ২০১৭ সালের ২৩ ফেব্রুয়ারি প্রাক্তন  সাংসদ ও দলের তথ্য-গবেষণা বিষয়ক সম্পাদক জহির উদ্দিন স্বপন ও প্রাক্তন সাংসদ সর্দার সাখাওয়াত হোসেন বকুলকে খালেদা জিয়া নিজ কার্যালয়ে ডেকে তাদেরকে নিজ নিজ নির্বাচনী এলাকায় কাজ করার নির্দেশ দেন।

বৈঠকের একাধিক নেতার সঙ্গে আলাপ করে জানা গেছে, দলের প্রাক্তন দফতর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তিসহ কয়েকজনের বহিস্কার আদেশ প্রত্যাহার করা হয়েছে। পর্যায়ক্রমে অন্যদের সাথেও মহাসচিব বৈঠক করবেন বলে জানান তারা।

দলের সহ দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় ঐক্যফ্রন্ট গঠনের প্রেক্ষাপটে দলের সকল পর্যায়ের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে সক্রিয় হওয়ার উদ্যোগ নিয়েছে। যার অংশ হিসেবে স্থায়ী কমিটির সিদ্ধান্ত মোতাবেক দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে বৃহস্পতিবার গুলশানে মহাসচিব কয়েকজন প্রাক্তন সাংসদের সাথে বৈঠক করেন। বৈঠকে মহাসচিব তাদেরকে পূর্ণ মাত্রায় সক্রিয় হয়ে দলকে শক্তিশালী করা ও সকল কর্মসূচি বাস্তবায়ন করার আহবান জানিয়েছেন।

চলমান জাতীয় সংকট, বেগম খালেদা জিয়ার মুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহারসহ সকল কারাবন্দি নেতা-কর্মীর মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারসহ নানা বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত