আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

আ.লীগ ধর্মনিরপেক্ষতা ও মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা করে : ফখরুল

আ.লীগ ধর্মনিরপেক্ষতা ও মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা করে : ফখরুল

আওয়ামী লীগ ধর্মনিরপেক্ষতা ও মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা করে। এ দুটিকে বিক্রি করে তারা তাদের রাজনীতিকে ধরে রেখেছে। এটা প্রতারণা ছাড়া কিছু নয়। আসলে তারাই হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনার আসল শত্রু। বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে হিন্দু সম্প্রদায়ের শুভ বিজয়া উপলক্ষে এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল অভিযোগ করেন, গত দশবছরে একটা দুইটা না অসংখ্য ঘটনা ঘটেছে যেখানে দেখা গেছে যে, হিন্দু সম্প্রদায়, বৌদ্ধ সম্প্রদায় ও খৃষ্টান সম্প্রদায়ের জমি দখল করছে আওয়ামী লীগের সদস্যরা। তার এলাকার সাংসদ মনোরঞ্জন শীল ৭০০ হিন্দু পরিবারের জমি এবং সাংসদ দবিরুল ইসলাম ১ হাজার ৩০০ একর জমি দখল করেছেন।

তিনি বলেন, মুক্তিযুদ্ধ নিয়ে তারা(আওয়ামী লীগ)ছাড়া আর কেউ যেন কথা বলে না। বাংলাদেশে আর কেউ মুক্তিযুদ্ধ করে নাই। আর যারা তাদের বিরুদ্ধে কথা বলবে তারা হবে স্বাধীনতার শত্রু, মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে। মুক্তিযুদ্ধের যে মূল চেতনা গণতন্ত্র সেটাকেই গিলে বসে আছে তারা। আবার বলে ওরা মুক্তিযুদ্ধের পক্ষের।

মির্জা ফখরুল বলেন, আমাদের জাতিসত্ত্বা আজকে বিপন্ন। আজকের সমস্যাটি কোন দল বা গোষ্ঠীর নয়, সমস্যাটা হচ্ছে বাংলাদেশের জাতির। আমরা একটা স্বাধীন সার্বভৌম জাতি হিসেবে টিকে থাকতে পারবো কিনা।

নির্বাচনের প্রক্রিয়া ধ্বংস হয়েছে মন্তব্য করে তিনি বলেন, কেউ ভোট দিতে যেতে পারে না। ওদের লোককেরা, সরকারি কর্মচারীরা, ওই পুলিশ ভোট দিয়ে যায়। ভালো মানুষ ভোট দিতে পারে না। এভাবে সরকার নির্বাচনের প্রক্রিয়াকে ধ্ব‍ংস করে ফেলেছে।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত