আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

নিউইয়র্কে আ.লীগ নেতাদের বড় বড় বাড়ি রয়েছে : ব্যারিস্টার মওদুদ

নিউইয়র্কে আ.লীগ নেতাদের বড় বড় বাড়ি রয়েছে : ব্যারিস্টার মওদুদ

মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাদের বড় বড় বাড়ি রয়েছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

সেসব বাড়ির ছবি তার কাছে আছে, জানিয়ে বিএনপির অন্যতম এই নীতিনির্ধারক বলেন, ওইসব সম্পদ হারানোর ভয়ে তারা এখন ক্ষমতা ছাড়তে চাইছে না।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব তথ্য দেন তিনি।

ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, ‘আমি কারো নাম উল্লেখ করতে চাই না। যারা আজ বড় বড় কথা বলেন, নিউইয়র্কে তাদের বড় বড় বাড়ি আছে। আমার কাছে তার ছবি আছে। স্বৈরাচারী সরকার ক্ষমতা ছাড়তে চায় না। কারণ, দুর্নীতির মাধ্যমে তারা যে অঢেল সম্পদের মালিক হয়েছেন সেগুলোকে রক্ষার জন্যই তারা এমনটা করছে।’

বিরোধী রাজনৈতিক দলগুলোকে নির্বাচনের বাইরে রাখতে সরকার ষড়যন্ত্র করছে, অভিযোগ করে বিএনপির এই নেতা বলেন, তারা জানে যে, নির্বাচনে হেরে যাবে। সেজন্যই সরকার পরিকল্পিতভাবে চেষ্টা করছে বিরোধী দল যাতে নির্বাচনে না আসে। তারা ভুল করছেন। এই ষড়যন্ত্র সফল হবে না।

নেতাকর্মীদের বিরুদ্ধে মামলার প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘আমার জীবনে শুনিনি, কোনো ঘটনা ছাড়া মামলা হয়। আমরা দেখেছি, আগে কোনো আসামির জামিনের জন্য আবেদন করলেই সঙ্গে সঙ্গে আদেশ দেওয়া হতো। এখন জামিন আবেদন শোনার জন্য তারিখ দেয় এক মাস পরে। আদেশের জন্য আবার তারিখ দেওয়া হয় আরো এক মাস পরে।’

বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে প্রশ্ন তুলে প্রবীণ এই আইনজীবী বলেন, ‘আজ বিচার বিভাগ পৃথক হয়নি। নিম্ন আদালতগুলো সরকারের আইন মন্ত্রণালয়ের অধীনে নিয়ন্ত্রিত হচ্ছে। বিচারকদের পদোন্নতি-বদলিসহ অন্য বিষয়গুলো দেখে আইন মন্ত্রণালয়। এ কারণেই তো সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহাকে পদত্যাগ করতে হয়েছে।’

সংগঠনের সভাপতি আক্তারুজ্জামান বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন- বিএনপির ভাইস চেয়ারম্যান ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) মহাসচিব ডা. এ জেড এম জাহিদ হোসেন, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো. রহমত উল্লাহ প্রমুখ।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত