আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

বিকল্পধারায় যোগ দিলেন বিএনপির শমসের মবিন

বিকল্পধারায় যোগ দিলেন বিএনপির শমসের মবিন

বিকল্পধারায় যোগ দিয়েছেন শমসের মবিন চৌধুরী। বছর তিনেক আগে তিনি রাজনীতি থেকে অবসর নিয়েছিলেন। তখন বিএনপির ভাইস চেয়ারম্যান ছিলেন তিনি। শারীরিক অসুস্থতার কারণ বলে তিনি সরে যান। কিন্তু হঠাৎ করে আবার রাজনীতিতে ফেরার ঘোষণা দেওয়ার পর কারণ খোঁজে বেড়াচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

শুক্রবার বিকল্প যুবধারার বিশেষ কাউন্সিল অনুষ্ঠানে তারা বি চৌধুরীর হাতে ফুল দিয়ে দলে যোগদান করেন। অনুষ্ঠানে বিকল্পধারায় যোগ দেওয়া অন্য নেতাদের মধ্যে আছেন এরশাদ সরকারের প্রতিমন্ত্রী গোলাম সারোয়ার মিলন ও  সাবেক প্রতিমন্ত্রী নাজিম উদ্দিন আল আজাদ।

শসমের মবিন চৌধুরী বছর তিনেক আগে রাজনীতি থেকে সরে দাঁড়ান। ওই সময় তিনি আর রাজনীতি না করার কথাও বলেন। শুক্রবার যোগদান অনুষ্ঠানে শমসের মবিন বলেন, মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি যারা করেন তাদের সাথে রাজনীতি করা যায়। তিনি বি. চৌধুরীর দৃঢ় নেতৃত্বের প্রশংসা করেন।

এর আগে ন্যাপ ও এনডিপি’র একটি অংশ বিকল্পধারার নেতৃত্বাধীন যুক্তফ্রন্টের সাথে একাত্মতা প্রকাশ করেন। শুক্রবারের অনুষ্ঠানে এই দুই দলের শীর্ষ নেতা উপস্থিত ছিলেন।

২০১৫ সালের ২৮ অক্টোবর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উদ্দেশে লেখা এক চিঠির মাধ্যমে রাজনীতি থেকে সরে দাঁড়ান। চিঠিটি তিনি দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেন।

এর পরদিন অবসরে যাওয়ার বিষয়টি তিনি গণমাধ্যমকে জানান। ওই চিঠিতে তিনি লেখেন, ‘আমি যুদ্ধাহত একজন মুক্তিযোদ্ধা। শারীরিকভাবে এখন আর রাজনীতি করার মতো অবস্থায় নেই। এ কারণে বিএনপির সব পদ থেকে পদত্যাগ করে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। এখন থেকেই তা কার্যকর হবে।’

বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে শমসের মবিন চৌধুরীকে পররাষ্ট্রসচিবের দায়িত্ব দেওয়া হয়। ২০০৫ সালে তাকে বাংলাদেশের রাষ্ট্রদূত করে পাঠানো হয় যুক্তরাষ্ট্রে। সেখানে দুই বছর দায়িত্ব পালন শেষে ২০০৭ সালে তিনি অবসরে যান। ২০০৮ সালে তিনি বিএনপিতে যোগ দেন। ২০০৯ সালে দলের ভাইস চেয়ারম্যান হন।

মুক্তিযুদ্ধের সময় লেফটেন্যান্ট ছিলেন তিনি। যুদ্ধে ভূমিকা রাখায় তাকে বীর বিক্রম উপাধি দেওয়া হয়। যুদ্ধাহত হওয়ায় পরবর্তীতে তার চাকরি পররাষ্ট্র দপ্তরে ন্যস্ত হয়।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত