আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

বিপুল পরিমাণ ফেন্সিডিল, টাকা-চেকসহ হাতেনাতে আটক চট্টগ্রাম কারাগারের জেলার

বিপুল পরিমাণ ফেন্সিডিল, টাকা-চেকসহ হাতেনাতে আটক চট্টগ্রাম কারাগারের জেলার

আটককৃত সোহেল রানার নিকট থেকে উদ্ধারকৃত মাদক ও টাকা।

ভৈরবে বিজয় এক্সপ্রেস ট্রেন ফেন্সিডিল, নগদ টাকা ও বিভিন্ন ব্যাংকের চেকসহ চট্টগ্রাম জেলা কারাগারের পরিদর্শককে আটক করা হয়েছে। আটক এই কারাগার পরিদর্শকের নাম সোহেল রানা বিশ্বাস।

ভৈরবে বিজয় এক্সপ্রেস ট্রেন থেকে ১২ বোতল ফেন্সিডিল, নগদ ৪৪ লাখ ৪৫ হাজর টাকা, বিভিন্ন ব্যাংকের ১ কোটি ৩০ লাখ টাকার পৃথক তিনটি চেক এবং স্ত্রী, শ্যালক ও তাঁর নিজের নামে ২ কোটি ৫০ লাখ টাকার এফডিআরসহ সোহেল রানা বিশ্বাসকে আটক করে ভৈরব রেলওয়ে থানা পুলিশ।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুর পৌনে ১টায় ভৈরব রেলওয়ে থানার ওসি মোঃ আব্দুল মজিদের নেতৃত্বে ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, সোহেল রানা বিজয় এক্সপ্রেস ট্রেনে করে চট্টগ্রাম থেকে ময়মনসিংহ যাচ্ছিলেন। ট্রেনটি পৌনে ১টায় ভৈরব স্টেশনে পৌঁছালে রেলওয়ে পুলিশ একটি কেবিনে তল্লাশি চালায়।

এসময় তার লাগেজে থাকা ১২ বোতল ফেনসিডিল, নগদ ৪৪ লাখ ৪৫ হাজার টাকা উদ্ধার করে। পরে তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করার সময় সোহেল রানার নিজের নামে ১ কোটি ৩০ লাখ টাকার ৩টি চেক ও ১ কোটি টাকার দুইটি এফডিআর এবং তার স্ত্রী হোসনে আরা পপির নামে ১ কোটি টাকার দুইটি এফডিআর ও তার শ্যালক রকিবুল হাসানের নামে ৫০ লাখ টাকার একটি এফডিআর জব্দ করা হয়।

ভৈরব রেলওয়ে থানার ওসি মোঃ আব্দুল মজিদ জানান, চট্টগ্রাম জেলা কারাগার পরিদর্শক সোহেল রানা বিশ্বাস দীর্ঘদিন ধরে মাদক ব্যবসাসহ মাদক সেবনে লিপ্ত ছিল। তাকে আমরা মাদকসহ আটক করি। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত