আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

সংলাপে বসতে আওয়ামী লীগকে ঐক্যফ্রন্টের চিঠি

সংলাপে বসতে আওয়ামী লীগকে ঐক্যফ্রন্টের চিঠি

ক্ষমতাসীন দল আওয়ামী লীগকে সংলাপে বসার আহ্বান জানিয়ে চিঠি দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট।

রোববার (২৮ অক্টোবর) সন্ধ্যা সাতটার দিকে ঐক্যফ্রন্টের একটি প্রতিনিধি দল আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার ধানমন্ডি রাজনৈতিক কার্যালয়ে যান।

এ সময় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপের কাছে চিঠি দুটি হস্তান্তর করেন তারা।

ঐক্যফ্রন্টের পাঠানো দুটি চিঠির একটি আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ও অন্যটি দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বরাবর পাঠানো হয়েছে।

জাতীয় ঐক্যফ্রন্টের প্রতিনিধি দলে ছিলেন গণফোরাম নেতা জগলুল হায়দার ও আ ও ম শফিউল্লাহ।

জগলুল হায়দার সাংবাদিকদের জানান, আমাদের ৭ দফার বিষয়ে তাদের চিঠি দিয়েছি। একটি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এবং অপরটি সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বরাবর দেয়া হয়েছে।

চিঠির বিষয়ে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ সাংবাদিকদের বলেন তারা দুটি চিঠি দিয়ে গেছেন।

চিঠি গ্রহণের সময় আওয়ামী লীগের নেতাদের মধ্যে ছিলেন ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, এস এম কামাল হোসেন ও আমিরুল ইসলামসহ আরও অনেকে।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত