আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

ভারত সফরের আমন্ত্রণ ফিরিয়ে দিলেন ট্রাম্প

ভারত সফরের আমন্ত্রণ ফিরিয়ে দিলেন ট্রাম্প

২০১৯ সালে ভারতের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে আসার আমন্ত্রণ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিরিয়ে দিলেন। সম্প্রতি হোয়াইট হাউস থেকে এ বিষয়ে পাঠানো এক চিঠিতে এ কথা সরকারিভাবে জানিয়ে দেওয়া হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, আগস্ট মাসের শুরুতেই হোয়াইট হাউসের প্রেস সচিব সারাহ স্যান্ডার্স জানিয়েছিলেন, ভারতে যাওয়ার আমন্ত্রণ পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

সাংবাদিকদের স্যান্ডার্স বলেছিলেন, ‘একটি আমন্ত্রণপত্র আমরা পেয়েছি। কিন্তু এ বিষয়ে এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।’

এদিকে আমন্ত্রণ রক্ষা করতে না পারার জন্য ওই চিঠিতে দুঃখ প্রকাশ করেছেন ট্রাম্প। জানুয়ারি মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের অন্য কর্মসূচি থাকায় তিনি ভারতের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে যোগ দিতে পারছেন না বলে জানানো হয়েছে।

দিল্লির যুক্তরাষ্ট্রের দূতাবাস জানিয়েছে, প্রেসিডেন্টের সফরসংক্রান্ত বিষয়ে শুধু হোয়াইট হাউসই কথা বলতে পারেন। বেশ কিছুদিন ধরেই যুক্তরাষ্ট্রের কূটনীতিকরা ইঙ্গিত দিচ্ছিলেন, জানুয়ারি মাসে ভারতে যাচ্ছেন না ট্রাম্প।

২০১৫ সালে প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি হিসেবে ভারত সফরে এসেছিলেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। কিন্তু ট্রাম্প সে পথে হাঁটলেন না।

রাশিয়া থেকে অস্ত্র কেনা এবং ইরানের কাছ থেকে তেল আমদানির মতো একাধিক ইস্যুতে সম্প্রতি ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্কের অবনতি ঘটেছে। ভারতের আমন্ত্রণে ট্রাম্পের না বলাতে এতে নতুন মাত্রা যুক্ত করেছে বলে মনে করা হচ্ছে।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত