আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

পানি এলে ইলিশ যাবে: মমতাকে প্রধানমন্ত্রী

পানি এলে ইলিশ যাবে: মমতাকে প্রধানমন্ত্রী

বাংলাদেশে সফররত ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এপারে পানি প্রবাহিত হতে শুরু হলে ওপারে ইলিশ যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে ইলিশের দুষ্প্রাপ্যতার বিষয়টি অবহিত করলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এভাবেই তাঁর প্রতিক্রিয়া জানান।আজ শনিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে শেখ হাসিনার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক হয়। বৈঠকের পর প্রধানমন্ত্রীর গণমাধ্যমবিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব কথা জানান। খবর ইউএনবির।বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তিস্তা চুক্তির বিষয়ে আশ্বস্ত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, বহুল আলোচিত তিস্তা নদীর পানি বণ্টন চুক্তি যাতে দ্রুত সই হয়, এ বিষয়ে তিনি ইতিবাচক ভূমিকা পালন করবেন। যাতে বাংলাদেশ ও ভারত উভয়েরই স্বার্থ রক্ষা হয় এবং কোনো পক্ষেরই ক্ষতি না হয়। এ ছাড়া স্থল সীমান্ত চুক্তি প্রসঙ্গে তিনি বলেন, ভারতের পার্লামেন্টে ২৩ ফেব্রুয়ারি থেকে বাজেট অধিবেশনে শুরু হবে। এই অধিবেশন চলাকালে দীর্ঘ প্রতীক্ষিত স্থল সীমান্ত চুক্তি অনুমোদন করানো হবে।বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দুই বাংলার শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক উৎসব আয়োজনের জন্য একটি কমিটি গঠনের আহ্বান জানান মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশের সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বাংলাদেশ পক্ষের কমিটির নেতৃত্ব দেবেন। অন্যদিকে নিজ মন্ত্রিসভা থেকে তাঁদের পক্ষের কমিটির জন্য একজনকে মনোনীত করবেন মমতা।

বৈঠকে কলকাতা থেকে ঢাকা হয়ে আগরতলা পর্যন্ত সরাসরি বাস সার্ভিস চালুর প্রস্তাব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ ছাড়া কলকাতায় নির্মিতব্য বঙ্গবন্ধু ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য পশ্চিমবঙ্গ সফরে যেতে শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছেন তিনি। পাশাপাশি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু চেয়ার ও নজরুল ফেলোশিপ উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানান।

মমতা বন্দ্যোপাধ্যায়কে একটি ছোটো নৌকা উপহার দেন প্রধানমন্ত্রী। এ ছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি ছবি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আনুষ্ঠানিক বৈঠকের পর দুই নেতা আধঘণ্টা একান্ত বৈঠক করেন।

শেয়ার করুন

পাঠকের মতামত