আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

নতুন মামলায় খালেদা জিয়ার ৭ বছরের কারাদণ্ড, রায় প্রত্যাখান বিএনপির

নতুন মামলায় খালেদা জিয়ার ৭ বছরের কারাদণ্ড,  রায় প্রত্যাখান বিএনপির

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ৭ বছরের কারাদ- দিয়েছেন আদালত। এ মামলায় তাকে ১০ লাখ টাকা অর্থদ-ও করা হয়। অনাদায়ে ভোগে করতে হবে আরো ছয় মাসের কারাদ-। এছাড়া এ মামলায় অপর তিন আসামি হারিছ চৌধুরী, জিয়াউল ইসলাম মুন্না ও মনিরুল ইসলাম খানকেও একই দ-ে দ-িত করা হয়।
একই সাথে জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে রাজধানীর কাকরাইলে সুরাইয়া বেগমের কাছ থেকে কেনা ৪২ কাঠা জমি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছেন আদালত।
পুরাতন কেন্দ্রীয় কারাগারে স্থাপিত অস্থায়ী বিশেষ জজ আদালত-৫-এর বিচারক ড. আখতারুজ্জামান আজ সোমবার এ রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার সময় আসামিপক্ষের কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। উপস্থিত ছিলেন রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর মোশাররফ হোসেন কাজলসহ আরো কয়েকজন প্রসিকিউটর।
সোমবার বেলা সাড়ে এগারটায় আদালতের কার্যক্রম শুরু হয়। রায় ঘোষণা শেষ হয় দুপুর সোয়া ১২টায়।
আদালত বলেন, এ ঘটনার সময় খালেদা জিয়া দেশের প্রধানমন্ত্রী ছিলেন ছিলেন। রাষ্ট্রের সর্বোচ্চ এ পদে আসীন থেকে তিনি জনগণের অর্থের অপব্যবহার করেছেন। তাই তার সর্বোচ্চ সাজা হওয়া প্রয়োজন। আর এ জন্য তাকে ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের সর্বোচ্চ সাজা সাত বছর কারাদ-ে দ-িত করা হলো যেন এটি একটি দৃষ্টান্ত হয়ে থাকে।
রায় প্রত্যাখান করে কর্মসূচি ঘোষণা বিএনপির:
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় রায় প্রত্যাখান করে একদিনের প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
সোমবার দুপুরে রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, ‘আমরা মনে করছি যে, এই রায় কোনোমতেই ন্যায়বিচার নয়। বেগম জিয়া ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছেন। এটা সম্পূর্ণভাবে একটা ফরমায়েশী রায়। সরকার যা বলছে, যা চেয়েছে এবং সরকারের মন্ত্রীরা যা বলছেন, সেগুলোর প্রতিফলন এই রায়ের মধ্য। তাই আমরা এই রায় প্রত্যাখান করছি। একই সঙ্গে আমরা মনে করছি, জনগণ যা চাচ্ছে, তার বাইয়ে আরেকটি নির্বাচন করতে চাচ্ছে সরকার।’
মির্জা ফখরুল বলেন, রায়ের প্রতিবাদে মঙ্গলবার সারাদেশে জেলা সদর ও মহানগরগুলোতে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হবে। কর্মসূচিতে বিএনপি, জাতীয় ঐক্যফ্রন্ট ও দেশের সকল মানুষকে অংশগ্রহণ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি।
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় রায়ের বিষয়ে মির্জা ফখরুল বলেন, ‘শুধু রাজনৈতিক প্রতিহিংসার কারণে, বেগম জিয়াকে রাজনীতি ও আসন্ন নির্বাচন থেকে দূরে সরিয়ে দেয়ার জন্য একটি সাজানো মামলায় সম্পূর্ণ বেআইনীভাবে এবং কোনো সাক্ষ্য-প্রমাণ ছাড়াই তাকে সাজা দেয়া হয়েছে।’ অসুস্থ থাকা অবস্থায় কোনো মামলায় বিচারের রায় দেয়া আইনবিরোধী বলেও মন্তব্য করে তিনি।
বিএনপি মহাসচিব বলেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আরেকটি মিথ্যা মামলায় জড়িয়ে সাজা দেয়া হয়েছে। এই বিচারকার্য একতরফাভাবে চলছে। অসুস্থ হওয়ার পরে বেগম জিয়া আদালতে আসতে পারছিলেন না। এরপর বেগম জিয়ার বিচার করার জন্য আদালত বসানো হয় কারাগারে!’
পরে রায়ের প্রতিবাদে নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর উত্তর-বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন। বিক্ষোভ মিছিল থেকে বেগম জিয়াকে দেয়া ৭ বছরের সাজা প্রতিবাদে বিভিন্ন স্লোগানে রাজপথ মুখরিত করে তুলেন।
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন প্রমুখ উপস্থিত ছিলেন।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত