আপডেট :

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

সংসদ নির্বাচনে ইভিএম থাকছে

সংসদ নির্বাচনে ইভিএম থাকছে

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের সুযোগ রেখে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনের আইন অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এর ফলে আগামী জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহার করা যাবে।
সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠকে নির্বাচনী আইন ‘রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট, ২০১৮’ এর খসড়া চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করেন।
বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম প্রেস ব্রিফিংয়ে এই অনুমোদনের কথা জানান। সংশোধিত আরপিওতে অনলাইনে নির্বাচনের মনোনয়নপত্র জমা দেয়ার বিধান রাখা হয়েছে উল্লেখ করে মন্ত্রিপরিষদ সচিব জানান, সংসদ অধিবেশন না থাকায় এই আইনের বিষয়ে অধ্যাদেশ জারি করা হবে।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, যেহেতু এখন আর সংসদ অধিবেশন বসবে না। তাই আইনটি রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির বলে সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার করা যেতে পারে। আইনের ধারা ২ এ ইভিএমের বিষয়টি সংযোজন করা হয়েছে।
নির্বাচন কমিশন ভোটগ্রহণে সনাতন পদ্ধতির বদলে ইভিএম চালুর পক্ষে। তবে আগামী নির্বাচনে পুরোপু্রি ইভিএমে ভোট না নিয়ে কিছু কেন্দ্রে এই যন্ত্রে ভোট নেয়ার পক্ষে তারা। এ লক্ষে নির্বাচন কমিশনের তিন হাজার ৮২ কোটি টাকার প্রস্তাবে সায়ও দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। এই টাকায় নেকা হবে মোট দেড় লাখ ইভিএম।
তবে বিএনপি এবং তার শরিকরা নির্বাচনে ইভিএম ব্যবহারের বিরোধী। তাদের আশঙ্কা, এই যন্ত্র দূর থেকে নিয়ন্ত্রণ করা সম্ভব এবং এটি ক্ষমতাসীন দলের ভোটে কারচুপির হাতিয়ার হবে।
তবে নির্বাচন কমিশন এই আশঙ্কা উড়িয়ে দিয়ে বলেছে, এই যন্ত্র দূর থেকে নিয়ন্ত্রণের সুযোগ নেই। আর ইভিএম পরিচিত করতে দেশের বিভিন্ন এলাকায় সেগুলো প্রদর্শনও করা হচ্ছে। এর আগে গত ডিসেম্বরে রংপুর এবং চলতি বছর খুলনা, গাজীপুর, বরিশাল, সিলেট ও রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে কিছু কেন্দ্রে ইভিএম ব্যবহার করা হয়। কোথাও কোনো ঝামেলা পাওয়া যায়নি।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘আইনে বলা হয়েছে, ইভিএম মেশিনের সঙ্গে ইন্টারনেটের কোন সংযোগ থাকবে না। ফলে হ্যাক করে মেশিনকে প্রভাবিত করা যাবে না।’ ইভিএম নিয়ে কেউ কারচুপি করলে এবং তা প্রমাণ হলে শাস্তির ব্যবস্থা আছে। সর্বোচ্চ সাত বছর আর সর্ব নিম্ন তিনবছর সাজার কথা বলা আছে এতে।
এর আগে, নির্বাচন কমিশনার কবিতা খানমের নেতৃত্বে আরপিও সংস্কারের জন্য একটি কমিটি করা হয়। আরপিও সংস্কারের বিষয়ে মাঠপর্যায়ের কর্মকর্তাদের মতামত নেয়া হয়। মাঠ কর্মকর্তা ও সংলাপে পাওয়া সুপারিশ পর্যালোচনা করে এই কমিটি সুপারিশ তৈরি করে।
এরপর গত ৩০ আগস্ট নির্বাচন কমিশনের (ইসি) এক সভায় আরপিও সংশোধনীর প্রস্তাব চূড়ান্ত করে ভেটিংয়ের (পরীক্ষা-নিরীক্ষা) জন্য আইন মন্ত্রণালয়ের লেজিসলিটিভ ও সংসদবিষয়ক বিভাগে পাঠানো হয়। ভেটিংয়ের পর এটি গত সপ্তাহে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়।
চলতি বছর ডিসেম্বরের শেষ বা জানুয়ারির প্রথম সপ্তাহে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী নির্বাচনে ইভিএম ব্যবহারের লক্ষ্য থাকলেও বিএনপিসহ রাজনৈতিক দলগুলো এর মাধ্যমে ভোট গ্রহণের বিরোধিতা করছে।
তাদের আশঙ্কা এই ব্যবস্থায় সরকার ভোট কারচুপি করবে। এছাড়া এর আগে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারের বিরোধিতা করে কমিশনের এ সংক্রান্ত বৈঠক ত্যাগ করেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত