আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

কারাগারে ডিভিশন পেলেন ব্যারিস্টার মইনুল

কারাগারে ডিভিশন পেলেন ব্যারিস্টার মইনুল

ব্যারিস্টার মইনুল হোসেনব্যারিস্টার মইনুল হোসেনমানহানি মামলায় গ্রেপ্তার হওয়া ব্যারিস্টার মইনুল হোসেনকে ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে প্রথম শ্রেণির বন্দীর সুবিধা (ডিভিশন) দেওয়া হয়েছে। সোমবার বিকেল পাঁচটার দিকে কারা কর্তৃপক্ষ তাঁকে এই সুবিধা দেয়। ফলে এখন থেকে প্রথম শ্রেণির বন্দীদের মতো সব ধরনের সুযোগ-সুবিধা ভোগ করবেন মইনুল হোসেন।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেল সুপার ইকবাল কবীর চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মইনুল হোসেনকে প্রথম শ্রেণির বন্দীর সুবিধা (ডিভিশন) দেওয়ার বিষয়ে প্রয়োজনীয় কাগজপত্র পেয়েছি। এখন থেকে তিনি ডিভিশনের সুযোগ-সুবিধা পাবেন। তাঁকে উন্নত মানের খাবার ছাড়াও নিয়মিত পত্রিকা দেওয়া হবে।’
মানহানির মামলায় গ্রেপ্তার মইনুল হোসেনকে কারাগারে প্রথম শ্রেণির বন্দীর সুবিধা দিতে (ডিভিশন) সোমবার হাইকোর্ট নির্দেশ দেন।
প্রসঙ্গত, টক শোতে নারীর প্রতি বিদ্বেষপূর্ণ মন্তব্য করার অভিযোগে রংপুর মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলা হলে ২২ অক্টোবর মইনুল হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরের দিন দুপুরের দিকে ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম কায়সারুল ইসলাম শুনানি নিয়ে মইনুল হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত