আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

১৫৩ কোটি টাকার সার আত্মসাৎ করলেন শ্রমিক লীগ নেতা, মামলা

১৫৩ কোটি টাকার সার আত্মসাৎ করলেন শ্রমিক লীগ নেতা, মামলা

বগুড়ার আমদীঘি উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক রাশেদুল ইসলাম রাজা ও সান্তাহার বাফা গোডাউনের ইনচার্জ নবির উদ্দিনের বিরুদ্ধে ১৫৩ কোটি ৩৬ লাখ টাকার সার আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

৩১ অক্টোবর, বুধবার সকালে বগুড়ায় দুদকের সহকারী পরিচালক আমিনুল ইসলাম বাদী হয়ে আদমদীঘি থানায় ওই দুজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

মামলা সূত্রে জানা যায়, বগুড়ার সান্তাহারের বাফার গোডাউনের ১৫৩ কোটি ৩৬ লাখ ১৩ হাজার ৭৫২ টাকার সার সরবরাহ না করে আত্মসাৎ করেন বগুড়ার আদমদীঘি উপজেলার জাতীয় শ্রমিক লীগের আহ্বায়ক ও মেসার্স রাজা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী রাশেদুল ইসলাম রাজা এবং সান্তাহার বাফার গোডাউনের সাবেক উপপ্রধান প্রকৌশলী (যান্ত্রিক) ও গোডাউন ইনচার্জ নবির উদ্দিন খান।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, মেসার্স রাজা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ও শ্রমিক লীগ নেতা মিলিতভাবে গত ২০১৩ সালের ১ জুলাই থেকে ২০১৬ সালের ২৪ জুন পর্যন্ত সান্তাহার বাফার গোডাউন থেকে ৫২ হাজার ৩৪২ দশমিক ৮০ মেট্রিক টন সার গোডাউনে জমা না দেখিয়ে বিক্রি করে দিয়েছেন।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত