আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

বিশেষ কোনো সমাধান পাইনি : ড. কামাল

বিশেষ কোনো সমাধান পাইনি : ড. কামাল

সভা-সমাবেশ ছাড়া  কোনও বিষয়ে বিশেষ সমাধান পাইনি বলে জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ড. কামাল হোসেন।

বৃহস্পতিবার  রাত সাড়ে  ১১টার দিকে  বেইলি রোডের নিজ বাসভবনে গণমাধ্যমের সামনে মুখোমুখি হয়ে তিনি একথা বলেন।

ড. কামাল বলেন, প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সাড়ে তিন ঘণ্টার সংলাপে মাত্র একটি বিষয়েই সমাধান মিলেছে। গণভবনে  আমরা আমাদের দাবি তুলে ধরেছি। সবার কথা শোনার পর প্রধানমন্ত্রী লম্বা বক্তৃতা দিলেন। বিশেষ কোনও সমাধান আমরা পাইনি।

এর আগে গণভবনে সংলাপ শেষ করে  গাড়িতে উঠার সময় ড. কামাল সাংবাদিকদের সংক্ষেপে বলেন, সংলাপ ভালো হয়েছে। তবে সংলাপে কী কী বিষয় নিয়ে আলোচনা হয়েছে সেসময় তা তিনি উল্লেখ করেননি।

অন্যদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গণভবনে সাংবাদিকদের বলেছেন, খোলামেলা আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী অখণ্ড মনোযোগ দিয়ে সবার কথা শুনেছেন।

বহুল আলোচিত এই সংলাপে যোগ দিতে কামাল হোসেনের নেতৃত্বে বেইলি রোডে তার বাসা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৫টার দিকে রওনা হয় ঐক্যফ্রন্টের প্রতিনিধি দলটি। সন্ধ্যা পৌনে ৭টার দিকে তারা গণভবনে পৌঁছান।

এর আগে গণভবন রওনা হওয়ার আগে বিকাল সাড়ে ৪টায় কামাল হোসেনের বাড়িতে পৌঁছে রুদ্ধদ্বার বৈঠক করেন ঐক্যফ্রন্টের নেতারা।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত