আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

চট্টগ্রামে গ্যাস লাইনে বিস্ফোরণ, দগ্ধ হয়ে দুই শিশুর মৃত্যু

চট্টগ্রামে গ্যাস লাইনে বিস্ফোরণ, দগ্ধ হয়ে দুই শিশুর মৃত্যু

চট্টগ্রামের হাটহাজারীর একটি ভবনে গ্যাস লাইনের বিস্ফোরণে সৃষ্ট আগুনে দগ্ধ দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় দগ্ধ হয়ে আরও তিন জন হাসপাতালে ভর্তি আছেন।

১ নভেম্বর, বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ওই দুই শিশুর মৃত্যু হয়।

নিহত দুই শিশু হলো- তানিম (৩) ও রাজিয়া সুলতানা (১১)।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম জানান, নিহত দুই শিশুর শরীরের প্রায় ৮০ ভাগ পুড়ে যায়। বৃহস্পতিবার ভোরের দিকে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যায়।

এ ঘটনায় দগ্ধ আরও তিন জন বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। তারা হলেন- তানিমের মা সোনিয়া আক্তার (২৬), সোনিয়ার মেয়ে মিম (১) ও প্রতিবেশী রুবি আক্তার (১৫)। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানান।

এর আগে বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হাটহাজারী উপজেলার আমান বাজার এলাকায় মো. সেলিমের ভাড়া বাসায় গ্যাস লাইনের বিস্ফোরণে পাঁচ জন দগ্ধ হয়।

চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) নূরে আলম মিনা জানান, কর্ণফুলি গ্যাস ডিস্টিবিউশনের লাইন বিস্ফোরণে এ দুর্ঘটনা ঘটে।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত