আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে হবে : জি এম কাদের

রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে হবে : জি এম কাদের

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, এখন রাজনীতিতে কালো টাকার খেলা চলছে। রাজনীতিকে অনেকেই ব্যবসা মনে করে কালো টাকা বিনিয়োগ করে। তারা জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে দেশের মানুষের কথা মনে রাখে না। তাই রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে হবে।

১ নভেম্বর জাতীয় যুব দিবস উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে কাকরাইলে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয় যুব সংহতির যুবসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জি এম কাদের বলেন, রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে আদর্শবান যুবসমাজের বিকল্প নেই। যুবসমাজই একটি আধুনিক, উন্নত এবং সমৃদ্ধশালী নতুন বাংলাদেশ গড়তে পারে। তারাই দেশ থেকে অস্ত্রের ঝনঝনানি ও সন্ত্রাস দূর করবে, প্রতিষ্ঠা করবে আইনের শাসন।

তিনি বলেন, দেশে বেকারত্বের সংখ্যা দিনদিন বাড়ছে। যুবকরা বেকার হয়ে সংসারের বোঝা হচ্ছে। হতাশাগ্রস্ত থেকে নেশাগ্রস্ত হচ্ছে। হতাশ হয়ে তারা নানা অপরাধের সাথে জড়িয়ে পড়ছে। কর্মসংস্থানের সুযোগ ক্রমেই কমছে। কর্মসংস্থানের জন্য এরশাদকেই দরকার। জাতীয় পার্টি ক্ষমতায় গেলে দেশের সাড়ে ৪ কোটি বেকারের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেশ থেকে মাদক নির্মূল করবে। দেশের স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে।

তিনি আগামী নির্বাচনে জাতীয় পার্টির ভ্যানগার্ড হিসেবে সক্রিয় ভূমিকা রাখার জন্য যুব সংহতির নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

এর আগে জাতীয় যুব দিবস উপলক্ষে কাকরাইলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে জাতীয় যুব সংহতির বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি রাজধানীর গুরত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে।

জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় কমিটির সভাপতি আলমগীর সিকদার লোটনের সভাপতিত্বে যুব সংহতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ফখরুল আহসান শাহজাদার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন- জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ইকবাল হোসেন রাজু, জহিরুল ইসলাম জহির, যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, শেখ আলমগীর হোসেন, জহিরুল আলম রুবেল, সাংগঠনিক সম্পাদক আমির উদ্দিন আহমেদ ডালু, বাবু নির্মল দাস প্রমুখ।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত