আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

ডা. জাফরুল্লাহর বিরুদ্ধে ফের চাঁদাবাজির মামলা

ডা. জাফরুল্লাহর বিরুদ্ধে ফের চাঁদাবাজির মামলা

রাজধানীর উপকণ্ঠ সাভারের আশুলিয়া থানায় গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে চাঁদা দাবি, জালিয়াতির মাধ্যমে জমি দখল এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে আরও একটি মামলা হয়েছে। এ নিয়ে তার বিরুদ্ধে এখন পর্যন্ত আশুলিয়া থানায় ছয়টি মামলা দায়ের হলো।

২ নভেম্বর, শুক্রবার রাজধানীর জিগাতলার বাসিন্দা তোফাজ্জল হোসেন বাদী হয়ে আশুলিয়া থানায় মামলাটি করেন।

মামলার আসামিরা হলেন গণস্বাাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, পরিচালক মো. সাইফুল ইসলাম শিশির, জ্যেষ্ঠ প্রশাসনিক কর্মকর্তা আবদুস সালাম এবং স্থানীয় টাকশুর এলাকার আওলাদ হোসেনসহ (৪৮) অজ্ঞাতনামা ৫/৬ জন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ২৭ অক্টোবর মো. তোফাজ্জল হোসেন (এক্সিউটিভ, লিগ্যাল অ্যান্ড রেগুলেটরি) লেজার মেডিকেলের মালিক ডা. জাহানারা ফেরেদৌস খানের মালিকানাধীন প্রায় ২ একর পরিমাণ জমি দেখাশুনা করতে সাভারের মির্জানগর এলাকায় যান। ওই সময় ডা. জাফরুল্লাহ চৌধুরীর নির্দেশে মো. সাইফুল ইসলাম শিশির, আবদুস সালাম এবং আওলাদ হোসেনসহ অজ্ঞাতনামা ৫/৬ জন সন্ত্রাসী তার কাছে ৫ কোটি টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে এক পর্যায়ে সন্ত্রাসীরা তাকে ও মালিকের কেয়ারটেকারকে বাঁশের লাঠি ও লোহার রড দিয়ে পিটিয়ে আহত করেন।

এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক দিপু মামলা প্রিয়.কমকে জানান, মামলাগুলো অনেক গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। 

এর আগে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে জমি দখল, চাঁদা দাবিসহ বিভিন্ন অভিযোগে আশুলিয়া থানায় পাঁচটি মামলা দায়ের করেন ভুক্তভোগীরা।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত