আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

জাতীয় অধ্যাপক ড. জামিলুর রেজা জাপানের রাইজিং সান ভূষিত

জাতীয় অধ্যাপক ড. জামিলুর রেজা জাপানের রাইজিং সান ভূষিত

ড. জামিলুর রেজা চৌধুরী জাপানের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘অর্ডার অব দ্য রাইজিং সান’য়ে ভূষিত হয়েছেন। তাছাড়া ‘অর্ডার অফ স্যাক্রেড ট্রেজার’য়ে পদক পেয়েছেন ঢাকার জাপান দূতাবাসের সাবেক কর্মকর্তা রিসুকো।

রোববার ঢাকার জাপান দূতাবাস থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় অধ্যাপক ও এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. জামিলুর রেজা চৌধুরীকে জাপানের ‘অর্ডার অব দ্য রাইজিং সান’য়ে ভূষিত করা হয়েছে।

ড. জামিলুর রেজা জাপানি সহায়তায় উন্নয়ন প্রকল্প যেমন যমুনা বহুমুখী সেতু প্রকল্প, চট্টগ্রাম বিমানবন্দর উন্নয়ন প্রকল্প, ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রান্সপোর্ট উন্নয়ন প্রকল্পে প্রকৌশলী হিসেবে ভূমিকা রেখেছেন। এছাড়া জাপান-বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে অভিজ্ঞতা বিনিময় কর্মসূচিতে তার অবদান রয়েছে। ড. জামিলুর রেজা চৌধুরী সিলেটের কৃতি সন্তান।

অন্যদিকে ঢাকার জাপান দূতাবাসের সাবেক কর্মকর্তা রিসুকোকে ‘অর্ডার অফ স্যাক্রেড ট্রেজার’য়ে ভূষিত করা হয়েছে। রিসুকো ১৯৭২-১৯৯৮ সাল পর্যন্ত দূতাবাসে কর্মরত ছিলেন। বাংলাদেশ স্বাধীন হওয়ার আগ থেকেই তিনি এদেশে ছিলেন। তিনি তার প্রায় ৫০ বছরের বাংলাদেশের অভিজ্ঞতা জাপানি জনগণের সামনে তুলে ধরেন।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত