আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

৮ নভেম্বর জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা

৮ নভেম্বর জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা

আগামী ৮ নভেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষাণা করা হবে। রোববার নির্বাচন কমিশনের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

গত ১ নভেম্বর সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পূর্ব প্রস্তুতি হিসাবে  রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের সাথে দেখা করতে প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে বঙ্গভবনে গিয়েছিলেন নির্বাচন কমিশনের সদস্যরা। সিইসির কে এম নূরুল হুদার নেতৃত্বে অপর চার নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, রফিকুল ইসলাম, কবিতা খানম, শাহাদাত হোসেন চৌধুরী এবং ইসি সচিব হেলালুদ্দীন আহমদ ছিলেন ওই দলে।

নির্বাচনে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পর্কে বঙ্গভবনে রাষ্ট্রপতিকে অবহিতকরণ শেষে বেরিয়ে আসার পথে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি  সেদিন বলেছিলেন, ৪ নভেম্বর নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়ে সিদ্ধান্ত হবে।  তফসিল ঘোষণা নিয়ে কোনো কিছু জানতে চাননি রাষ্ট্রপতি। এ বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। সেই সিদ্ধান্ত অনুযায়ী রোববার সিদ্ধান্ত হল আগামী ৮ নভেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষাণা করা হবে।

এর আগে ইসি সচিব বলেছিলেন, আমাদের প্রস্তুতি নিয়ে রাষ্ট্রপতি সন্তুষ্ট হয়েছেন। নির্বাচন কবে হতে পারে এমন প্রশ্নের জবাবে সিইসি বলেছিলেন, আগামী ৪ তারিখের আগে কিছুই বলতে পারব না। সংবিধানে যেভাবে নির্বাচনের কথা বলা হয়েছে সেভাবেই নির্বাচন হবে।


নির্বাচনের বিষয়ে তিনি আরও বলেন, ডিসেম্বরেই নির্বাচন হবে কিনা তা এখন বলা যাচ্ছে না। আমরা ৪ তারিখে বসব তারপর জানাতে পারব।

সিইসি বলেন, আমরা মহামান্য রাষ্ট্রপতিকে নির্বাচনের বিভিন্ন প্রস্তুতি সম্পর্কে অবহিত করেছি। এর বাইরে কোনও আলোচনা হয়নি।

আসন্ন জাতীয় নির্বাচনে নির্বাচন কমিশনের (ইসি) ওপর দেশের সব রাজনৈতিক দল আস্থা রাখতে পারবে কিনা সে বিষয়টি জানা নেই বলে সাংবাদিকদের জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা।

এর আগে একাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের সাথে দেখা করতে প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে বঙ্গভবনে পৌঁছেন নির্বাচন কমিশনের সদস্যরা।

বৃহস্পতিবার বিকাল ৩টা ৩৫ মিনিটে সিইসির কে এম নূরুল হুদার নেতৃত্বে অপর চার নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, রফিকুল ইসলাম, কবিতা খানম, শাহাদাত হোসেন চৌধুরী এবং ইসি সচিব হেলালুদ্দীন আহমদ বঙ্গভবনে প্রবেশ করেন।

এর আগে ইসি সচিব বলেন, ‘এই সাক্ষাতে রাষ্ট্রপতিকে একাদশ সংসদ নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে অবহিত করা হবে।’ জানতে চাইলে একজন নির্বাচন কমিশনার  বলেন, ‘এটা একটা ফরমালিটিজ। তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ।’

এই সাক্ষাতের জন্য বিকাল ৪টায় সময় নির্ধারিত রয়েছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন।

একাদশ সংসদ নির্বাচনের ক্ষণ গণনা শুরু হওয়ার পর নভেম্বরের প্রথম সপ্তাহে তফসিল ঘোষণার প্রস্তুতি চলছে নির্বাচন কমিশনে। এর আগে রাষ্ট্রপতির সাথে সাক্ষাতের এ আনুষ্ঠানিকতা শেষ করছে সাংবিধানিক সংস্থাটি।

ডিসেম্বরের দ্বিতীয়ার্ধে ভোটগ্রহণের পরিকল্পনা ধরে নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে বৃহস্পতিবার আন্তঃমন্ত্রণালয় সভা হয় ইসি সচিবালয়। রাষ্ট্রপতির সাথে সাক্ষাতের পর শনিবার বসবে কমিশন সভা। ওই সভায় তফসিল চূড়ান্ত করা হবে। পরে তা জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ঘোষণা করবেন সিইসি নূরুল হুদা।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত